আরো ১২

Spread the love
  1. আজ ৩ জানুয়ারি, রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের প্রয়াণবার্ষিকী। এই দিনে তাঁর স্মরণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. আজ আলিপুরদুয়ারে মাঝের ডাবরি চা-বাগানে আশপাশের ৬১টি বাগানের শ্রমিকদের সঙ্গে মিলিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনবেন তাঁদের অভাব, অভিযোগ।
  3. ৩১-এ ৩১ চাই। বারুইপুরের সভা থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার আসন্ন নির্বাচনের টার্গেট বেধে দিলেন অভিষেক।
  4. তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগে সাসপেন্ড করা ৫ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের।
  5. চলে গেলেন কানোরিয়া আন্দোলনের প্রাণপুরুষ নাজিবার রহমান। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
  6. শুক্রবার পর্যন্ত প্রথম দফায় ৩ লক্ষ ৩৩ হাজার শুনানির কাজ শেষ করল কমিশন।
  7. ডিজিটাল সন্ত্রাসের অভিযোগে পাকিস্তানে সাংবাদিক-সহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
  8. গোয়ায় পুলিশ হেফাজতে রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বাড়িতে এল দেহ।
  9. শনিবার সকালে অণ্ডালের বহুলা কয়লাখনি এলাকা থেকে উদ্ধার হল বস্তাবন্দি মৃতদেহ। তদন্তে পুলিশ।
  10. ওমর খালিদ চিঠি দিয়ে বিজেপির রোষে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
  11. চলবে মেরামতির কাজ। শুক্রবারের পর আজ শনিবারও হাওড়া পুরসভা এলাকার বেশ কিছু জায়গায় বন্ধ থাকছে পানীয় জল সরবরাহ।
  12. গরিব মানুষ মরলে মোদিজি সবসময়ই নীরব…। মধ্যপ্রদেশে পানীয় জল খেয়ে মৃত্যুমিছিল নিয়ে তোপ রাহুল গান্ধির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*