আরো ১২

Spread the love
  1. মঙ্গলবার কলকাতার তাপমাত্রা নামল ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা সর্বকালীন রেকর্ড।
  2. হাওয়া অফিসের খবর, ২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। প্রতি বছর পৌষেও ১১ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করেছে পারদ। মঙ্গলবার ভাঙল সেই রেকর্ড।
  3. উত্তরবঙ্গেও একই ছবি। ওপরের দিকের জেলায় তাপমাত্রা ৪থেকে ৬এর মধ্যে।
  4. গুরুতর অসুস্থ সনিয়া গান্ধি। মঙ্গলবার তাঁকে নয়াদিল্লির গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি চেষ্ট স্পেশালিস্টের তত্বাবধানে রয়েছেন।
  5. আজ বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভা।
  6. সভার আগে পুজো দিতে যাবেন তারাপীঠ মন্দিরে।
  7. অনুমতি ছাড়া প্রাইভেট টিউশন নয়৷ কড়া নির্দেশিকা পর্ষদের।
  8. আজ সুপ্রিম কোর্টে উঠতে পারে রাজ্যের দায়ের করা এসআইআর হেনস্তা মামলা।
  9. তৃণমূল ছাড়ার পর এবার রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন মৌসম নূর।
  10. মালদহে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে তৃণমূল কর্মীর গুলি। মঙ্গলবার সকালে এই ঘটনায় আহত এক তৃণমূল কর্মী। নাম জামালুদ্দিন শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
  11. ছাব্বিশের ভোটে আরও বেশি কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল সিইও মনোজ আগরওয়ালের।
  12. ক’দফায় হবে রাজ্য বিধানসভার ভোট, সিইওর মতামত জানতে চাইল কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*