রোজদিন ডেস্ক : শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে বিপন্ন প্রজাতির বানরের সন্তান জন্মে নতুন বছরে খুশির হাওয়া। ম্যানড্রিল প্রজাতির বানর দম্পতি বিষ্ণু ও নিয়তির গত সপ্তাহে সন্তান জন্মর খবরে উচ্ছসিত বন দফতর সহ সব মহলই। কনকনে ঠান্ডায় শাবকটির যাতে কোন অসুবিধা না হয় সেদিকে কর্তৃপক্ষ নজর রেখেছেন। মা শাবক উভয়কেই যত্নে রাখা হয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে জামশেদপুর থেকে তিনটি ম্যানড্রিল প্রজাতির বানর আনা হয়। তাদের জন্য বেঙ্গল সাফারি পার্কে সাড়ে তেইশ লক্ষ টাকা খরচে থাকার ব্যবস্থা করা হয়। দু-বছর বাদে তাদের ঘরে সন্তান আসায় নতুন বছরে খুশি বনমন্ত্রী বীরবাহা হাঁসদাও। বলেন, বাঘ, সিংহর প্রজননের পর তাঁরা বিপন্ন প্রজাতির এই ম্যানড্রিল বানরের সংরক্ষণের ওপর বিশেষ নজর ও গুরুত্ব দিয়েছিলেন, এই সাফল্যে তাঁরা খুশি। এর ফলে বেঙ্গল সাফারি পার্কের আকর্ষণ আরও বাড়বে বলে তাঁরা মনে করেন।

Be the first to comment