আরো ১২

Spread the love
  1. আজ শুক্রবার এসএসসির একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ। সন্ধ্যা ৮ টার পর ফল দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে।
  2. রাজারহাটে রেলিং ভেঙে খালে পড়ল যাত্রীবাহী বাস। জখম ১৬ জন যাত্রী। কীভাবে দুর্ঘটনা, তদন্তে নামল পুলিশ।
  3. রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী।বৃহস্পতিবার পর্যন্ত ২ কোটি ফর্ম বিলি করলেন বিএলওরা।
  4. যতক্ষণ না রাজ্যের সবাই ফর্ম ফিলআপ করছেন, ততক্ষণ তিনি নিজের ফর্ম ফিলআপ করবেন না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
  5. বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সিনেপ্রেমী ও দেশি, বিদেশি অতিথিদের ভিড়ে জমজমাট নন্দন চত্বর।
  6. শুক্রবার সকালে নিজের শহর শিলিগুড়িতে ফিরলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ। ভাসলেন অভিনন্দনের জোয়ারে।
  7. সাইবার জালিয়াতদের খপ্পরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খোয়া গেল ৫৫ লক্ষ টাকা।
  8. বৃহস্পতিবার বেশি রাতে জয়নগরের মহিষমারিতে খুন হলেন তৃণমূল কর্মী জয়ন্ত মণ্ডল। ইটভাঁটার মালিক জয়ন্তের খুনের পিছনে রাজনীতি না লুটপাট, খতিয়ে দেখছে পুলিশ।
  9. সমাজমাধ্যমে পরিচয়, সেখান থেকে ঘনিষ্ঠতা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ২ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার সাবির হোসেন নামে এক যুবক। বসিরহাটের হাড়োয়া থানার ঘটনা।
  10. চলে গেলেন বলিউড তারকা সুলক্ষণা পণ্ডিত। অভিনয়ের পাশাপাশি সুগায়িকা হিসেবেও পরিচিত ছিলেন তিনি। বৃহস্পতিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
  11. হকির জন্য আলাদা ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পেল রাজ্য। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় ২২ হাজার দর্শকের এই স্টেডিয়ামের।
  12. জেলবন্দি, অনাথ ও নিষিদ্ধ পল্লির বাসিন্দারাও যাতে এসআইআর প্রক্রিয়ার বাইরে না থাকেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*