রোজদিন ডেস্ক : দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের মহিষমারিতেতে গতকাল রাতে TMC কর্মী জয়ন্ত মন্ডলকে নৃশংসভাবে খুন করা হয়। এর নেপথ্যে রাজনীতি আছে নাকি টাকা লুট উদ্দেশ্য ছিল, পুলিশ তা তদন্ত করছে।
স্থানীয় সূত্রের খবর, নিহত টিএমসি কর্মীর একটি ইঁটভাটা আছে। কাল রাতে তিনি কুলতলির ইঁটভাটা থেকে মহিষমারি হয়ে বাইকে বাড়ি ফিরছিলেন। নির্জন রাস্তায় দুষ্কৃতিরা তাঁকে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত, গুরুতর আহত জয়ন্ত মন্ডলকে দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন।পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁর ভাই সুব্রত মন্ডলের অভিযোগ, ইঁটভাটা নিয়ে গোলমালের জেরে পরিকল্পিত ভাবে দাদাকে খুন করা হয়েছে। পুলিশের ওপর তাঁদের পূর্ণ আস্থা আছে। আততায়ীরা শীঘ্র ধরা পড়বে বলে তাঁদের আশা।

Be the first to comment