- আজ মঙ্গলবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিম্পংয়ে যাবেন তিনি, রয়েছে একাধিক কর্মসূচি।
- এই প্রথম দিল্লির বাইরে গুজরাতে অনুষ্ঠিত হবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড।
- পালাবদলের চার মাস পর প্রথম মিছিলে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির শ্রীরামপুরে মিছিল করবেন তিনি।
- মিছিলের অনুমতি দিল না পুলিশ। অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল।
- ২৪ ঘন্টা তল্লাশির পর মঙ্গলবার সকালে নাদিমূল হকের পার্ক সার্কাসের অফিস ছাড়ল ইডি, বাজেয়াপ্ত ব্যাঙ্কের একাধিক নথি।
- মুসলিম বলেই নাদিমুল হককে টার্গেট করেছে বিজেপি সরকার, অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের।
- ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশের কাজে বাধা, আজ শেক্সপিয়ার সরণি থানায় ফের তলব ডেরেক ও’ব্রায়েনকে। এই নিয়ে তৃতীয়বার।
- দিল্লিতে গণপিটুনিতে মণিপুরের এক সঙ্গীত শিল্পীর মর্মান্তিক মৃত্যু। নাম চংথাম বিক্রম সিং (৫৪)।
- বাঁকুড়ার আবদুল ও তাঁর পরিবারের ন্যায়বিচার, তাঁর বাবা প্রয়াত মাফিকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত এবং প্রশাসনের জবাবদিহির দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ সিজেপির।
- প্রায় বছর বাদে লিপুলেখ পাসে ভারত-তিব্বত সীমান্তে বাণিজ্য শুরু।
- কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়ন ও তাঁর কন্যা-জামাতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় ইডি।
- সোমবার রাতে জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয় সুবোধ সেন ভবনে হামলা, অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

Be the first to comment