রোজদিন ডেস্ক :
একদল মদ্যপের হামলায় মর্মান্তিক ভাবে দিল্লিতে প্রাণ হারালেন মণিপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী চংথাম বিক্রম সিং(৫৪)। গতকাল ভোরে আশ্রম এলাকায় বাড়ির সামনে কয়েকজন মদ্যপ চিৎকার, হুল্লোড়, উপদ্রব করায় তিনি আপত্তি করেন। এতে তাঁর ওপর চড়াও হয়ে মারধর করে ওই মদ্যপরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তিনি শেষ নিশ্বাস ফেলেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জনপ্রিয় মণিপুরী গায়কের এই অকাল মৃত্যুতে ক্ষুব্ধ এলাকার মানুষ জন।
পুলিশ এক নাবালক সহ সাতজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ডেলিভারি কর্মী, ধাবার কর্মীরা আছেন বলে পুলিশ জানায়।

Be the first to comment