MAMATA BANERJEE: পালাবদলের পর প্রথম মিছিল মমতার, পুলিশ খারিজ করতেই অনুমতি চেয়ে আদালতে তৃণমূল

Spread the love

প্রতিবেদন: রাজ্যে পালাবদলের পর কেটে গিয়েছে প্রায় চার মাস। এই চার মাসে তৃণমূলনেত্রীকে (Mamata Banerjee) কোনও মিছিলে অংশ নিতে দেখা যায়নি। পা রাখেননি কলকাতার বাইরেও। সব ঠিক থাকলে এবার হুগলিতে একটি দলীয় মিছিলে অংশ নিতে চলেছেন তিনি। কিন্তু প্রাথমিক ভাবে তৃণমূলকে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এবার সেই মিছিলের অনুমতি চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাটপন্থী তৃণমূল শিবির। আদালতে হুগলির মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিলের আবেদন জানানো হয়েছে। এই আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের চুচুঁড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। মিছিলের অনুমতি চেয়ে আবেদনকারীর আইনজীবী তথা তৃণমূল সাংসদ শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকারের কাজে খুশি নয় তৃণমূল। তারই প্রতিবাদে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। মিছিলে থাকতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ সেপ্টেম্বর মিছিল করার অনুমতি চাওয়া হয়েছে। সোমবার তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*