- ইডি-র হানার প্রতিবাদে আজ একটু পরেই শহরে তৃণমূলের মিছিল। নেতৃত্বে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- যাদবপুর ৮বি থেকে শুরু হয়ে আনোয়ার শাহ রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে মিছিল। শহর অচল হওয়ার আশঙ্কা।
- আজ নদিয়ার তাহেরপুরে অভিষেকের রণসংকল্প সভা। সভার পর খসড়া তালিকায় ‘মৃত’দের সঙ্গে চা চক্রে মিলিত হবেন।
- সেখান থেকে যাবেন বনগাঁর ঠাকুরনগর। ঠাকুর বাড়ি দর্শনের পর সেখানে করবেন জনসভা।
- তৃণমূলের ভোট কৌশল চুরির চেষ্টা, অমিত শাহের দফতরের বাইরে শুক্রবার সকাল থেকে বিক্ষোভে তৃণমূল সাংসদরা
- বিক্ষোভরত সাংসদদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল পুলিশ। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় কড়া নিন্দা অভিষেকের
- কাজে হস্তক্ষেপ, রাজ্যেরব বিরুদ্ধে মামলা দায়ের ইডির। আজ হাইকোর্টে হতে পারে শুনানি।
- কমল শীতের দাপট। চারদিন পর আজ, শুক্রবার ১২ ডিগ্রির ঘরে পৌঁছল কলকাতার তাপমাত্রা। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।
- দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে।
- পড়াশোনা বা চিকিৎসার কারণে বর্তমানে যারা বিদেশে রয়েছেন, তাদের সশরীরে শুনানিতে ছাড় দিল কমিশন।
- একাদশ শ্রেণির আরও ৮ লক্ষ ৫০ জন পড়ুয়াকে ট্যাবের টাকা দেওয়ার ঘোষণা করল সরকার।
- রাজ্যের টেট ও নন টেট শিক্ষকদের তালিকা চাইল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ১৬ জানুয়ারির মধ্যে তা দেওয়ার নির্দেশ।

Be the first to comment