দিল্লিতে তৃণমূল সাংসদদের টেনে হিঁচড়ে নিয়ে গেল পুলিশ, প্রতিবাদে অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : আইপ্যাক অফিসে হানার পর শুক্রবার সকাল থেকে অমিত শাহের দফতরের বাইরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল সাংসদরা। ঘণ্টা দেড়েক পর দিল্লি পুলিশের বিশাল বাহিনী এসে তাঁদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে ফের গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লেখেন, ‘গণতন্ত্রকে সাজা দেওয়া হচ্ছে। অপরাধীদের পুরস্কার দেওয়া হচ্ছে। এজেন্সিকে হাতিয়ার করা হচ্ছে। নির্বাচনকে ম্যানিপুলেট করা হচ্ছে। ‘প্রতিবাদীদের জেলে ভরা হচ্ছে। ধর্ষকরা জামিন পাচ্ছে। বিজেপির কাছে এটাই নতুন ভারত। ভারতের বাকি অংশকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হলেও বাংলা প্রতিরোধ করবে। বাংলা বিজেপিকে হারাবে।
আবার জিতবে বাংলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*