পড়াশোনা বা চিকিৎসার কারণে বিদেশে থাকাদের শুনানিতে ছাড় দিল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআরের শুনানিতে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করল নির্বাচন কমিশন। ছাত্রছাত্রী, চিকিৎসার কারণে বিদেশে থাকা ব্যক্তির পাশাপশি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা সরকারি বেসরকারি কর্মী, সেনা ও আধা সেনাবাহিনীর সদস্য এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের সিইও দফতর থেকে জারি হওয়া দু’টি পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের বাইরে অস্থায়ী ভাবে অবস্থানরত ভোটারদের এসআইআর শুনানিতে সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই। পড়াশোনা, হাসপাতালে ভর্তি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত ভোটারদের ক্ষেত্রে যেমন এই ছাড় প্রযোজ্য হবে, তেমনই রাজ্যের বাইরে কর্মরত সরকারি কর্মী, সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্য এবং পিএসইউ কর্মীরাও এই অব্যাহতির আওতায় পড়বেন। এই সব ভোটারের পরিবর্তে তাঁদের পরিবারের কোনও সদস্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শুনানিতে হাজির হতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*