- ধৃত তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে পুলিশের গোপন খবর পাচারের অভিযোগে এবার গ্রেফতার হলেন রাজ্য পুলিশের আইবি ডিপার্টমেন্টের সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহানি।
- অভিযোগ, ক্যানিং পশ্চিমের বিধায়ককে গা ঢাকা দিতে এবং পুলিশের নজর এড়িয়ে পালাতে সাহায্য করেছিলেন এই বিকাশ সাহানি।
- বিলাসবহুল হোটেলের আড়ালে বেআইনি জুয়ার আসর চালানোর অভিযোগে দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা ও তার চার সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ।
- তার বিরুদ্ধে জুয়ার আসর ছাড়াও তোলাবাজি, অসামাজিক, অপরাধমূলক ও বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
- প্রখ্যাত সেতার বাদক পদ্মশ্রী মণিলাল নাগের জীবনাবসান। সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৮ বছর।
- এই অসামান্য প্রতিভার প্রয়াণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন।
- রাজ্যের ফতোয়ায় বন্ধ হয়েছে ছাত্র ভর্তি, কোর্টে গেল ৫৭টি বিএড কলেজ, আজ হাইকোর্টে হতে পারে শুনানি
- কংগ্রেসের শীর্ষনেত্রী সনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত আত্মজীবনী মূলক বই, “বিলঙ্গিংস, এ জার্নি অফ লাভ”, প্রকাশিত হল আজ। প্রকাশের পরই বিভিন্ন মহলে বিপুল সাড়া।
- বইয়ে এই দেশের প্রতি তাঁর ভালবাসা, মমত্ব, কর্তব্য, দায়িত্ব বোধের কথা ফুটে উঠেছে এই বইয়ের পাতায়।
- উত্তর প্রদেশে একদিনে পৃথক পথ দুর্ঘটনায় নিহত ২২।
- হোয়াটস অ্যাপ চ্যাটে মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্যের অভিযোগে সাসপেন্ড হলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর একলাখ আহমেদ।
- সূত্রের খবর, সম্প্রতি নিজেদের হোয়াটস অ্যাপ চ্যাটে মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন ওই ইন্সপেক্টর। অন্যরা প্রতিবাদ করায় ক্ষমা চেয়ে তা মুছেও দেন। কিন্তু তা ভাইরাল হয়ে যায়।

Be the first to comment