- আজ সোমবার সকালে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন। গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে বলেও জানান তিনি।
- তিনি আসায় স্থানীয় বিজেপি কর্মী, সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। যা দেখে আপ্লুত নিতিন নবীন বলেন, যেভাবে এখানে মানুষ তাঁদের ভালবাসা দিয়েছেন, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি সহ তাঁরা সবাই মানুষের সেবায় নিয়োজিত থাকবেন।
- ঋতব্রত-সহ ১০ বিধায়কের সদস্যপদ খারিজের মামলায় সোমবার কোনও স্পষ্ট নির্দেশ দিল না শীর্ষ আদালত।
- দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করে বিধায়ক পদ খারিজের বিষয়টি স্পিকারের হাতেই রয়েছে বলে জানাল আদালত। তবে যুক্তি সঙ্গত সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত নেওয়ার কথা মনে করাল আদালত।
- পরপর দুদিন খুনের চেষ্টা, আদালতে কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি বিচারপতির, তবে জরুরি শুনানির আর্জি খারিজ।
- সোমবার সকাল থেকে শান্ত ক্যাম্পাস, SRFTI নিয়ে চারটি এফআইআর দায়ের হল পঞ্চসায়র থানায়। বাইরে রয়েছে পুলিশি প্রহরা।
- পুজোর শহরে যানজট এড়াতে আকাশপথে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে কলকাতা পুলিশ, থাকছে প্রায় এক কোটি ড্রোন।
- বোলপুরে ত্রিশুলাপট্টি এলাকায় বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লাকে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার রাতে তাঁকে ডেকে নিয়ে মাথায় গুলি করে খুন করা হয় বলে অভিযোগ।
- গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা! মৃত্যু হল মধ্যপ্রদেশের জনপ্রিয় নেটপ্রভাবী নিধি তিওয়ারির। জানা গিয়েছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ৩০ বছরের নিধি।
- নিধির আদি বাড়ি বারাণসীতে। থাকতেন মধ্যপ্রদেশের সিংরৌলি জেলায়। রবিবার সকালে সিংরৌলির ভুসা মোড় এলাকায় তাঁর ঘর থেকে দেহ উদ্ধার করা হয় নিধির।
- বৃষ্টির আশঙ্কা কাটিয়ে সোমবার থেকে ফের রোদ ঝলমলে আকাশ।
- জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির। নেতৃত্বে জেলার সভাপতি মিতা চক্রবর্তী।

Be the first to comment