পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সপ্তমীতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করবেন তিনি।
  2. নদিয়ায় জোড়া পুজোর উদ্বোধনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আকাশ পথে হেলিকপ্টারে রানাঘাট ছাতিমতলা ময়দানে অবতরণ করেন। এরপর সড়কপথে নদিয়ার রানাঘাটের চারের পল্লী এলাকার দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন তিনি।
  3. দিল্লিতে সুপ্রিম কোর্টের উদ্দেশে INDIA ব্লকের মিছিলকে কেন্দ্র করে দু’টি FIR দায়ের হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, বারাখাম্বা থানা ও তিলক মার্গ থানায় দায়ের হয়েছে এই FIR।
  4. আজ ফের বিকেল চারটেয় ইন্ডিয়া জোটের সাংসদদের চা চক্রের বৈঠকে নিজের বাসভবনে ডাকলেন রাহুল গান্ধী। বৈঠকে ডাকা হয়েছে ইন্ডিয়া জোটের নেতৃত্ব, বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্ব, সিভিল সোসাইটিকেও।
  5. সুপ্রিম কোর্টের দুয়ারে আইনজীবীদের বিক্ষোভ। গত ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মিছিলে যোগ দেওয়ায় হেনস্থার শিকার হন আইনজীবীরা বলে অভিযোগ।
  6. গান্ধীনগর পুরসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতল বিজেপি। মঙ্গলবার ৪৪টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। ৩৮টিতে জিতেছে শাসক দল বিজেপি। কংগ্রেসের ঝুলিতে মাত্র ৫টি আসন। একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী।
  7. পুজোর আগে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।‌ তোলাবাজির মামলায় গত ৮ জুন তাকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটর পুলিশ।
  8. পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই আবেদন খারিজ করেন।
  9. প্রশান্ত বর্মনের মামলা খারিজ করে দিল আদালত। শীর্ষ আদালত জানায়, হাইকোর্টের নির্দেশে কোনও পদক্ষেপ করতে আমরা রাজি নই। প্রশান্তের আইনজীবীর উদ্দেশে সুপ্রিম কোর্টের মন্তব্য,‘আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করেননি?’
  10. দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অর্থাৎ এসবিএসটিসির হাতে ধরে একসঙ্গে চালু হলো পাঁচটি ইলেকট্রিক বাস। এর আগে দু’টি মিনি ইলেকট্রিক বাস চালু হয়েছিল দুর্গাপুরে। এ বার ১২ মিটার লম্বা বড় বাস চালু করা হলো। শহরের অভ্যন্তরে ছাড়াও দুর্গাপুর থেকে আসানসোলের মধ্যে চলাচল করবে এই বাসগুলি।
  11. পুজোর দিনগুলিতে ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই রেলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এবার ২ হাজার ৯৮৬টি অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে শিয়ালদহ ডিভিশনের ২০০টিরও বেশি স্টেশনে চলবে কড়া নজরদারি।
  12. মেজিয়ার অমিয় স্টিল অ্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার গেট অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন শ্রমিকদের একাংশ। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁরা ন্যায্য বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন।
  13. পঞ্জাবে খুন মাদক বিরোধী পরিচিত মুখ পরবিন্দর সিং ঝোট।
  14. বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকাল কর্মবিরতিতে যাচ্ছেন হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীরা। অভিযোগ গত ২ মাসের বেতন এবং পুজোর বোনাস বকেয়া আছে।
  15. বাঁকা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার। মেমারি থানার কুচুট এলাকার ডাঙাপাড়ার ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*