- ইন্ডি জোটের বৈঠক শেষে জানালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলায় সেভ ডেমোক্রেসি মার্চ হবে। জেলাশাসকের অফিস অভিযান হবে।
- কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘ ভোট চুরি করে জিতছে বিজেপি। সবাই একজোট হয়ে লড়াই করব। মমতাজি ও রাহুল বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
- মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের সবাই এককাট্টা। ভোট চুরি করে বাংলা, মধ্যপ্রদেশ, বিহারে জিতেছে বিজেপি। EVM মেশিন জ্বালিয়ে দিয়েছে। EVM মেশিন হাইজ্যাক করেছে ওঁরা। ৯২ লক্ষ ভোট চুরি করেছে ওঁরা। ভ্যানিশ কুমার চোর, ডাকাত। ভ্যানিশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
- বুধবার দুপুরে অবশেষে জেল থেকে ছাড়া পেলেন নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। হলদিয়া সংশোধনাগার থেকে ছাড়া পেলেন তিনি।
- ১৮ চাকার লরির ধাক্কা সিপিআইএম নেতা শতরূপ ঘোষের গাড়িতে। ডানকুনি টোল প্লাজ়া পেরনোর পরে একটি ১৮ চাকার লরি তাঁর গাড়িতে পিছন থেকে বাঁদিকে ধাক্কা মারে। অভিযোগ, দুর্ঘটনার পরে বেশ কিছুটা রাস্তা ওই লরিটি শতরূপ ঘোষের গাড়িটিকে ঠেলতে ঠেলতে নিয়ে যায়। জানা গিয়েছে, গাড়িতে শতরূপ-সহ চার জন ছিলেন, যদিও কারও কোনওরকম আঘাত লাগেনি। বাঁকুড়ার সোনামুখী যাচ্ছিলেন তিনি। ডানকুনি থানার পুলিশ লরিটি আটক করেছে।
- বীরসিংহের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। রিলায়েন্স এ রাজ্যে অনেক বড় বিনিয়োগ করছে। কলকাতায় অনেক বড় টিম পাঠিয়েছে রিলায়েন্স। আজ তাঁদের প্রতিনিধি দল আসছে শহরে।’
- জটিল স্নায়ুরোগে আক্রান্ত ছ’মাসের শিশুটি। প্রয়োজন জিন থেরাপি, তার খরচ বিপুল। আমেরিকা থেকে ১৭ কোটি টাকা খরচ করে ইনজেকশন আনতে হবে! বেলঘরিয়ার দম্পতি কোয়েল ঘোষ, সুপ্রিয় ঘোষের কাছে যা সাধ্যের বাইরে। তাই মঙ্গলবার তাঁরা ছ’মাসের শিশুটিকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে। এ দিন মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যার কথা শুনেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
- মঙ্গলবার ভোর থেকে একযোগে তল্লাশি চালিয়ে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ, কুলপি এবং নরেন্দ্রপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফিলা’র চার সদস্যকে গ্রেপ্তার করলেন এনআইএ–র গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, ধৃতদের সঙ্গে ওই জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ মিলেছে। শুধু বাংলা নয়, এ দিন ভারত জুড়েই অভিযান চলে। দেশের ১৬টি জায়গায় তল্লাশিতে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
- জম্মু-কাশ্মীরে একাধিক হামলার ঘটনায় অভিযুক্ত লস্কর-ই-তৈবার (LeT) এক শীর্ষ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার মধ্য কাশ্মীরের বদগাম জেলার দুর্গম পাহাড়ি এলাকায় এই এনকাউন্টার হয় বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। নিহত ওই লস্কর জঙ্গির নাম সুলেমান শাহ ওরফে মুসা।
- আরব সাগরে বড়সড় মাদক পাচারের চেষ্টা বানচাল করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গুজরাট ATS-এর সঙ্গে হাত মিলিয়ে লাক্ষাদ্বীপের পশ্চিমে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক ইরানি নৌকা আটক করে তাঁরা। তল্লাশিতে প্রায় ৫২৬ কেজি হেরোইন ও মেথামফেটামিন উদ্ধার হয়, আন্তর্জাতিক বাজারে যার মূল্য ৩,০০০ কোটিরও বেশি টাকা। নৌকাটিতে থাকা পাঁচ পাক নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।
- বিহারের খাগাড়িয়ায় সরকারি স্কুলের কংক্রিটের সিঁড়ি ভেঙে সাত বছরের এক ছাত্রীর মৃত্যু। পুলিশ জানায়, বুধবার সকালে আমানি গ্রাম পঞ্চায়েতের মানসি ব্লকে দুর্ঘটনা ঘটে। সিঁড়ি ভেঙে ধ্বংস্তূপের তলায় ওই ছাত্রী চাপা পড়ে যায়। পুলিশ জানায়, মৃত ছাত্রীর নাম ঋতিকা কুমারী। সে আমানি এলাকার বাসিন্দা।
- জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সিআইএসএফ ক্যাম্পে গুলির ঘটনায় মৃত্যু হল চার জওয়ানের। নিহতদের মধ্যে রয়েছেন এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট, এক সাব ইন্সপেক্টর, দুই সিআইএসএফ জওয়ান। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘ফ্র্যাট্রিসাইড’ বা সহকর্মীদের মধ্যে গুলিচালনার ঘটনা বলে মনে করা হচ্ছে।
- বিজেপি নেতার মা-কে খুনের ঘটনার পাঁচ বছর বাদে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ওই খুনের ঘটনায় মূল অভিযুক্ত ঝর্ণা মিস্ত্রি ওরফে ঝর্ণা মণ্ডল-কে গ্রেপ্তার করেছে সিবিআই।
- জাতীয় সড়কে ফোর লেনের রাস্তার সঙ্গেই তৈরি হবে হাতিদের চলাচলের ৫টি করিডর। নতুন ৪ লেনের রাস্তা হচ্ছে ৩২৭ নম্বর জাতীয় সড়ক। বাগডোগরা থেকে এই রাস্তা চলে যাবে নেপাল সীমান্ত ছুঁয়ে বিহারের উদ্দেশে। কিন্তু এই এলাকাতেই আছে হাতির করিডর। এই হাতি করিডরের কথা ভেবে উত্তরবঙ্গে প্রথম হাতির জন্য ৫টি আন্ডারপাস নির্মাণ করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
- ED-র তলবে CGO কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। ভুয়ো দুর্গাপুজোর পাস ছাপিয়ে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ।

Be the first to comment