SRFTI কান্ডে সিট গঠন করল রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতার নামী এস আর এফ টি আই এ সাম্প্রতিক গোলমালের ঘটনার তদন্তে সিট গঠন করল রাজ্য সরকার। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কুণাল আগরওয়ালের নেতৃত্বে এই সিট গঠিত হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার একটি অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজ্যের অন্যতম নামী এই চলচ্চিত্র,সংস্কৃতি সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান। কেন, কি পরিস্থিতি তে ওখানে গোলমাল হয়েছিল, তা খতিয়ে দেখবে সিট।

এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা, সব পক্ষের ভূমিকা দেখা হবে। প্রতিষ্ঠানের সি সি টি ভি ফুটেজ ইত্যাদি পরীক্ষা করবেন তাঁরা। ১ অক্টোবরের মধ্যে এর রিপোর্ট দিতে হবে। ইতিমধ্যেই সিট জোর কদমে কাজ শুরু করেছে বলে প্রকাশ৷ বিশেষ এই তদন্তকারী দলে কলকাতা পুলিশের ডি সি ডিডি স্পর্শা নিলাঙ্গি, সি আই ডি র ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট কৌশিক ঘোষ,কলকাতা, রাজ্য পুলিশের পদস্থ আধিকারিক সলিল রায়, তুষারকান্তি ঘোষ, হীরক দলপতি।

প্রয়োজনে কলকাতা, রাজ্য পুলিশের আরও আধিকারিক দের নেওয়া হতে পারে বলে জানা যায়।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*