রোজদিন ডেস্ক :
দেশের সংবিধান রক্ষা, জ্ঞানেশ কুমার বিষয়ে ঐক্যবদ্ধ লড়াই করবে ইন্ডিয়া জোট । আগামী ২ অক্টোবর থেক তাঁরা আন্দোলনে নামবেন বলে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে আজ জানিয়েছেন। আজ দিল্লির কন্সটিটিউশন ক্লাবের গুরুত্বপূর্ণ বৈঠকে র পর তিনি জানান, সবাই মিলে তাঁরা এই ঐক্য বদ্ধ লড়াই এ সামিল হবেন। ৬ অক্টোবর নির্বাচন কমিশন অভিযান হবে। লোকসভার বিরোধী নেতা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্র পতির সঙ্গে দেখা করার জন্য সময় চাইবেন।

রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় মোদি – শাহ বড় আঘাত হেনেছেন। এর বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে।
জোটের সব নেতাই এই বিষয়ে সহমত। অত্যন্ত সংযত ভাবে বক্তব্য রাখেন তিনি।
মল্লিকার্জুন খাড়্গে নরেন্দ্র মোদির আমলে নোটবন্দি ইত্যাদির ফলে আমজনতার সমস্যা, অসুবিধার উল্লেখ করেন।
বৈঠকে ও তিনি জ্ঞানেশ কুমারের পদত্যাগ করতে ই হবে বলে জানান৷ পরে সাংবাদিক বৈঠকেও সব নেতা ই এই বিষয়ে নিজেদের ঐক্যবদ্ধ ভূমিকা তুলে ধরেন। জ্ঞানেশ কুমার মোদি – শাহের হাতের পুতুল, তাঁর মদতে ভোট চুরি করে একের পর এক রাজ্য দখল করছে বিজেপি, এই বিষয়ে ও একমত তাঁরা। বৈঠকে র ভিতরে ও বাইরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হন।
দীর্ঘ আড়াই ঘন্টার বৈঠকের পর মল্লিকার্জুন খাড়্গে জানান, ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর অবধি তাঁরা গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন করবেন। দেশের বিভিন্ন প্রান্তে পাঁচটি বড় সমাবেশ হবে। ১নভেম্বর দিল্লিতে এই সমাবেশ হবে বলে তিনি জানান।
এস আই আর নিয়ে শীর্ষ আদালত যাতে দ্রুত পদক্ষেপ নেয় সেই বিষয়ে ও তাঁরা আর্জি জানান। ই ভি এম এর বদলে ব্যালট পত্রে ভোট ফেরানো নিয়েও আজ বৈঠকে আলোচনা হয়। যদিও এই বিষয়ে তাঁরা আরও আলোচনা করবেন। আজকের বৈঠকে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। রাহুল গান্ধী প্রথম থেকেই ভোট চুরি নিয়ে সরব হয়েছেন। তা যে ঠিক ছিল এখন তা প্রমাণিত হয়েছে বলে মল্লিকার্জুন খাড়্গে জানান।
রাহুল গান্ধী ও বলেন, ভোট চুরি নিয়ে তিনি আগেই বলেছেন। এখন সব বিরোধী দলই এই নিয়ে সহমত। মোদি – শাহ গণতন্ত্র কে ধ্বংস করেছেন, এর বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে।

Be the first to comment