- দেড় হাজার করে মিলবে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও দিব্যাঙ্গ ভাতা। সোমবার নবান্ন থেকে বর্ধিত হারে ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- ভাতার ক্ষেত্রে বিগত সরকারের আমলে তৈরি করা ওয়েটিং লিস্টে বাতিল করলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন সরকারের আমলে যাঁরা আবেদন করেছেন, তাঁদের অগ্রাধিকার দিতে হবে।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পূর্বের সরকারের কারণে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ভালো নয়। তবু প্রতিশ্রুতি পূরণ করল সরকার। ভুয়ো কেউ ভাতা পাবেন না। শুধু যোগ্য উপভোক্তাদের হাতেই ভাতার টাকা দেওয়া হবে।’
- সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডলের উদ্যোগে ৭৫ বছরের বৃদ্ধ দম্পতির ঘরে পৌঁছালো বিদ্যুতের আলো।এই মানবিক ঘটনার সাক্ষী থাকল নামখানা গ্রাম পঞ্চায়েতের নারায়ণগঞ্জ এলাকা।
- অমৃতসর বিমানবন্দরের সামনে সন্দেহজনক ড্রোনের দেখা মিলল। তার জেরে প্রভাব ফ্লাইট ওঠানামায়। পিটিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত সাতটি ফ্লাইট দিল্লির দিকে ডাইভার্ট করা হয়েছে। তার মধ্যে ২টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।
- দিল্লিতে সাউথ অ্যাভিনিউতে তৃণমূল কংগ্রেসের অফিসে হানা দিলেন ইডি আধিকারিকরা। ৬১ সাউথ অ্যাভিনিউতে অবস্থিত সাংসদ বাংলোটি তৃণমূল সাংসদ নাদিমুল হকের নামে তালিকাভুক্ত।
- সামসেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার তিন। ওই ঘটনায় স্থানীয় পুলিশ অভিযোগ পেয়েও সাহায্য করেনি বলে দাবি করেছিল পরিবার। সোমবার সংশ্লিষ্ট SI এবং ASI-কে সাসপেন্ড। নিহতের পরিবার থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- নবান্নে এলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার কাফু (CAFU)। তাঁর সঙ্গে ছিলেন শতদ্রু দত্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়। বেলা ২টো নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি দেখা করেন।
- দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত সোমবার সকালে জানিয়েছেন, জনসাধারণের ব্যবহার্য সব বাড়ির প্রতি বছর স্ট্রাকচারাল অডিট (নির্মাণ কাঠামো ঠিক রয়েছে কি না, তার পরীক্ষা) করার ব্যাপারে নিয়ম-নীতি তৈরি হচ্ছে।
- মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আমতা বিধানসভার ঘোড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শরিফুল মল্লিক (২১)।
- পুরসভার অস্থায়ী ইঞ্জিনিয়ারের নামে আবাস যোজনায় ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। শান্তিপুর পুরসভার ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার অভিযোগে বাইরে বের করে একাধিক ডিম ছোড়া হলো। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে নিয়ে আসে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে।
- বাড়ির দরজা খোলামাত্র গৃহবধূর মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম টুকাই বলে জানা গিয়েছে।
- নিয়োগ দুর্নীতি এবং শালবনির জমি-দখল মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের গ্রেপ্তারে অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে অভিযোগ জানান, বিপুল পরিমাণ নগদ টাকা লেনদেনের বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ যখন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে, সেই সময়ে তিনি যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। জিজ্ঞাসাবাদের ট্রান্সক্রিপ্ট সিল করা খামে জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি দু’দিন পরে হবে।
- গড়িয়াহাট বাজারের পরে সোমবার বেলা গড়াতেই বউবাজারের ছানাপট্টিতে অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। দোকানে দোকানে ঘুরে নমুনা সংগ্রহ করছেন তাঁরা। পোস্তা বাজারেও হানা খাদ্য সুরক্ষা দপ্তরের।
- হালিশহর পুরসভায় বেহাল পরিষেবা ও পুরকর্মীদের বেতন নিয়ে ক্ষোভ। পুরসভার অচলাবস্থা কাটিয়ে দ্রুত পুর পরিষেবা স্বাভাবিক করা এবং অস্থায়ী ও স্থায়ী পুরকর্মীদের বকেয়া বেতন অবিলম্বে পরিশোধের দাবিতে বিক্ষোভ দেখাল সিপিএম কর্মীরা।

Be the first to comment