Dhuliyan Murder, এসপি-সহ চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুর্শিদাবাদের ধূলিয়ানে এক যুবকের নৃশংস হত্যাকান্ডে জেলার পুলিশ সুপার-সহ চার জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ২৮ আগস্ট ধূলিয়ানের সুজিত মন্ডল (৩৬) বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি৷ গত ২ সেপ্টেম্বর
ফরাক্কার ফিডার ক্যানালের পাশে তাঁর খন্ডিত দেহ মেলে৷ মর্মান্তিক এই ঘটনায় নীচুতলার পুলিশ কর্মীদের গাফিলতির কথা জানান মুখ্যমন্ত্রী। নবান্নে আজ তিনি বলেন, এই ঘটনায় জঙ্গিপুরের পুলিশ জেলার সুপার সুরিন্দর সিং-কে শোকজ করা হয়েছে। তাঁকে সতর্কও করেছে রাজ্য।
আজ মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতই সুজিত মন্ডলকেও হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী পুলিশকে জানানো সত্বেও তেমন ব্যবস্থা নেওয়া হয়নি।

এই ঘটনায় গাফিলতির অভিযোগে ধূলিয়ান পুলিশ ফাঁড়ির ইন চার্জ, এএসআই সুমন্ত দাস ও সামশেরগঞ্জ থানার এসআই সইফুল আলমকে সাসপেন্ড করা হয়েছে। থানার আইসি সুব্রত ঘোষকে ক্লোজ করা হয়েছে। ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন-কে বদলি করা হয়েছে। ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে।
তিন অভিযুক্ত সামিউল শেখ, তাজকিরা বিবি ও জনি শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তের ভার সিআইডি-কে দেওয়া হয়েছে।
আজ মুখ্যমন্ত্রী জানান, আইজি জোনাল এই হত্যার তদন্ত করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*