Two Assembly seats Bye-election: নন্দীগ্রাম, রেজিনগর, রাজ্যের দুই আসনে উপনির্বাচন ৬ অক্টোবর

Spread the love

প্রতিবেদন: বাংলায় ফের ভোট। বিধানসভার ২ আসনে উপনির্বাচনের (two Assembly seats Bye-election) জন্য বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। দেশের একাধিক রাজ্যের সঙ্গে উপ নির্বাচন হবে এই রাজ্যেও। সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম, রেজিনগর, দুই আসনের জন্য ভোটগ্রহণ করা হবে। ফল ঘোষণা হবে ৯ অক্টোবর। রেজিনগর ও নন্দীগ্রাম রাজ্যের দুই আসন থেকে জয়ী হয়েছিলেন যথাক্রমে হুমায়ুন কবীর ও শুভেন্দু অধিকারী। কিন্তু তারা দু’জনেই অন্য আসন থেকে জেতায় তাঁরা এই আসন দুটি থেকে ইস্তফা দেন। ফলে ওই আসন দুটো শূন্য হয়। এবার ওই দুই আসনের উপ নির্বাচন ঘোষণা করল কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*