Child Marriage নিয়ে কঠোর মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাল্য বিবাহ (Child Marriage) নিয়ে কড়া বার্তা দিয়েছেন। রাজ্যে বাল্যবিবাহ রুখতে কড়া আইন আনা হচ্ছে বলে তিনি জানান৷ আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর তিনি পরিস্কার জানিয়ে দেন, কোন ভাবেই নাবালিকা, ১০/১২ বছরের কন্যাদের বিয়ে করা যাবে না।
এই ঘটনায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জেল, জরিমানার মত কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। অভিযুক্তদের কোন সরকারি সুযোগ সুবিধাও দেওয়া হবে না।
বাল্য বিবাহে রাজ্যে মুর্শিদাবাদ সব থেকে এগিয়ে।
উল্লেখ্য, কোভিডের সময় থেকে রাজ্যে বাল্য বিবাহের প্রবণতা বৃদ্ধিতে উদ্বিগ্ন সমাজকর্মীরা।
রাষ্ট্র সঙ্ঘ মূলত ভারতের ক্রমবর্ধমান বাল্য বিবাহের কথা মাথায় রেখে ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্য বিবাহ বিরোধী দিবসের কথা ঘোষণা করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*