রোজদিন ডেস্ক : বংলায় এসআইআরের নামে ২ কোটি ভোটারের নাম কাটার চক্রান্ত চলছে। আপনারা ভয় পাবেন না। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার ফুঁসে উঠলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জনতাকে আশ্বাস দিয়ে বললেন, আমরা আছি,চিন্তা করবেন না। বললেন, আমি ৭ বার সাংসদ, ৩ বার মুখ্যমন্ত্রী, ৪ বার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর আমায় কেন প্রমাণ দিতে হবে আমি বাংলাদেশি নই?মমতার সঙ্গে সুর মিলিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই। এই ভাষাতেই বাংলায় এসআইআর শুরুর দিনই লড়াইয়ের বার্তা দিয়ে রাখল তৃণমূল কংগ্রেস।

এর আগে আজ ৪ নভেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলও-রা। এরইমাঝে এদিন তিলোত্তমার বুকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোঁড়াসাকো পর্যন্ত এই মিছিলে পা মেলালেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের প্রায় সবস্তরের নেতা-কর্মীরা। সঙ্গে ছিলেন কয়েক হাজার কর্মী, সমর্থক।

Be the first to comment