রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত হরিয়ানায় কোচিং থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তাঁর হাত ও পেট ফুঁড়ে গেছে৷ গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। জনবহুল বল্লভপুরের শ্যাম কলোনি এলাকায় ভর সন্ধ্যায় ছাত্রীকে গুলি করার ঘটনায় আতঙ্ক ছড়ায়৷ সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় কোচিং থেকে পড়ে ফিরছিলেন ওই ছাত্রী। পরিবারের দাবি, অভিযুক্ত যতীন মঙ্গলা বহুদিন ধরেই তাঁদের মেয়েকে উত্যক্ত করতেন। তার বাড়িতে ও এই নিয়ে নালিশ করেন তাঁরা। গতকাল ছাত্রী বাড়ি ফেরার সময় সম্ভবত তাঁকে আগে থেকে ই অনুসরণ করে সে।সুযোগ বুঝে বাইকে এসে গুলি করে উধাও হয়। রক্তাক্ত, আহত ছাত্রীকে স্থানীয় মানুষ জন হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত যুবককে পুলিশ খুঁজছে।

Be the first to comment