রোজদিন ডেস্ক : ছত্তিসগড়ের বিলাসপুরের কাছে আজ বিকেলে যাত্রী বাহী ট্রেনের সঙ্গে মালগাড়ি র সংঘর্ষে চার জন প্রাণ হারালেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা। গেভরা রোড থেকে যাত্রী বাহী ট্রেনটি বিলাসপুর যাচ্ছিল। দুই স্টেশনের মাঝে
আচমকা একটি মালগাড়ির সঙ্গে এর সংঘর্ষ হয়। এখন অবধি পাওয়া খবর অনুযায়ী এই দুর্ঘটনায় চার জন প্রাণ হারান। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ওই এলাকায় বেশ কিছু এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়। বেশ কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। কোরবা যাত্রীবাহী ট্রেনটির প্রথম কোচটি সজোরে মালবাহী ট্রেনে ধাক্কা দেয়।রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়েছেন।
দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তরুণ প্রকাশ অকুস্থলে পৌঁছে ছেন বলে প্রকাশ। পদস্থ রেল আধিকারিক কর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রমুখ যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে যাত্রীদের উদ্ধার কাজ করছেন।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় মানুষ ও উদ্ধার কাজে সহায়তা করছেন।
ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানান। কিভাবে এই দুর্ঘটনা হল রেল কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছেন।

Be the first to comment