রোজদিন ডেস্ক : নিজের চর্মবিশেষজ্ঞ চিকিৎসক স্ত্রীকে খুন করে প্রেমিকাকে বার্তা পাঠিয়েছিলেন বেঙ্গালুরুর শল্য চিকিৎসক মহেন্দ্র রেড্ডি। এমনই দাবি তদন্তকারীদের। প্রেমিকার জন্যই তিনি স্ত্রীকে খুন করেছেন, এমন বার্তা দেখে তাজ্জব তাঁরা।
প্রসঙ্গত, চর্মবিশেষজ্ঞ চিকিৎসক স্ত্রী ক্রুথিকাকে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক খুন করার ছয় মাস পর গ্রেফতার হন স্বামী মহেন্দ্র রেড্ডি। স্ত্রীকে মাত্রাতিরিক্ত ওষুধ দিয়ে তিনি হত্যা করেন বলে পুলিশের সন্দেহ। গত ২১ এপ্রিল অসুস্থ স্ত্রীকে তিনি নিজেই হাসপাতালে নিয়ে গেছিলেন, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে এই মৃত্যু স্বাভাবিক বলেই মনে হয়েছিল। কিন্তু নিহত ক্রুথিকার পরিবারের চাপে তদন্ত জারি ছিল। মৃতার বাবা অভিযোগ করেন, তাঁর জামাতাই কন্যাকে খুন করেছে। দীর্ঘ অনুসন্ধান ও প্রমাণ জোগাড়ের পর গত ১৫ অক্টোবর পুলিশ মহেন্দ্র রেড্ডিকে গ্রেফতার করে। নিজের চিকিৎসা কৌশলের সাহায্যে তিনি স্ত্রীকে হত্যা করেছিলেন।
তাঁর মোবাইল ফোনের ফরেনসিক তদন্ত করে এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে যে স্ত্রীকে খুনের পর তিনি প্রেমিকাকে বার্তাও পাঠান।
গত বছর ২৬ মে তাঁদের বিয়ে হয়েছিল। এর এক বছর পূর্ণ হওয়ার আগেই যেভাবে স্ত্রীকে এই চিকিৎসক খুন করেছেন, এতে শিউরে উঠেছেন সকলেই।

Be the first to comment