২০৩০-এ কমনওয়েলথ খেলা হবে গুজরাটের আহমেদাবাদে

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ২০৩০ সালের কমনওয়েলথ খেলার আসর বসবে গুজরাটের আহমেদাবাদে। ২০১০ সালে দিল্লিতে এই খেলার পর প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটে এই খেলার খবরে খুশিতে ভরপুর ওই রাজ্য। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে উদ্যোক্তাদের আশা। কমনওয়েলথের সদস্য ৭৪ টি দেশ এতে অংশ নেবে। দেশের অন্যতম আধুনিক ও সাংস্কৃতিক শহর হিসাবে আহমেদাবাদের সুনাম আছে।
গ্লাসগোয় কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেমব্লিতে ভারতের পেশ করা প্রস্তাব গৃহীত হতে আনন্দের রোল ওঠে। ২০ জন গরবা নৃত্য শিল্পী ও ৩০ জন ঢোল বাদকের সম্মিলিত নৃত্য বাদ্যে জমে ওঠে অ্যাসেম্বলির হল। ইতিমধ্যে এই খবরে গুজরাটের সর্বত্র খুশির হাওয়া।। বিশেষত ওই বছর কমনওয়েলথ খেলার শতবর্ষ।
তা স্মরণীয় করে রাখতে নানা বর্ণময় অনুষ্ঠানে র আয়োজন করে সারা বিশ্বকে তাক লাগানোর প্রস্তুতি নিচ্ছে ওই রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*