ভোটমুখী তামিলনাড়ু তে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৩,আহত ১১

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখী তামিলনাড়ুর বিরুধুনগরের কাছে রবিবার এক বাজি কারখানায় বিস্ফোরণে ১৬ জন মহিলা সহ ২৩ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। বিরুধুনগরের জেলাশাসক এন ও সুখপত্র জানান,উদ্ধারকারীরা ২৩ জনের দেহ দুর্ঘটনা স্থল থেকে পেয়েছেন। আহত ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। নিহত ২৩ জনের মধ্যে ১৯ জনকে চিহ্নিত করা গেছে।
উদ্ধার কাজ চলার সময় ওখানে দ্বিতীয় বিস্ফোরণ হয়
কর্মীরা রাসায়নিক মেশানোর সময় এই ভয়াবহ বিস্ফোরণ হয়। কারখানাটি নাগপুরের পেট্রোলিয়াম ও এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশনের (পিইএস ও) র লাইসেন্সপ্রাপ্ত। বিস্ফোরণের সময় ১০০ জন কর্মী ভিতরে ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় কারখানার তিনটি ঘর ধ্বংস স্তুপে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট বহু কাঠামো ও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। কয়েক ঘন্টা দমকল বাহিনী তা নেভাতে প্রাণপণ চেষ্টা করেন।
তামিলনাড়ু র মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি উদ্ধার কাজ দ্রুত করার লক্ষ্যে দুজন মন্ত্রীকে সেখানে পাঠান।
রাষ্ট্র পতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী স্ট্যালিন এই ঘটনা য় নিহত দের পরিবার কে গভীর সমবেদনা জানান।
কি ভাবে এই বিস্ফোরণ হোল পুলিশ, দমকল কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছেন।
গোটা এলাকা জুড়ে এখন শুধু হাহাকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*