ছত্তিসগড়ের বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, মুখ্যমন্ত্রী কে আর্জি

Spread the love

রোজদিন ডেস্ক : ছত্তিশগড়ের সকতি তে বেদান্ত গোষ্ঠী র বিদ্যুৎ কেন্দ্রে র ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে এই রাজ্যের দুই তরুণ পরিযায়ী শ্রমিক ও আছেন। গত ১৭ এপ্রিল পুর্ব মেদিনীপুরের ভগবানপুরের দুই তরুণ সুশান্ত জানা ও মানস গিরি র মরদেহ বাড়িতে আসে।
এ আই ইউ টি ইউ সি র রাজ্য সম্পাদক অশোক দাস জানান,১৮ এপ্রিল তাঁদের জেলা নেতা অজিত ভূঁইয়া র নেতৃত্বে পরিযায়ী শ্রমিক সংগঠনের প্রতিনিধি রা নিহত শ্রমিকদের বাড়ি যান।।
অশোক দাস এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে
চিঠি দিয়েছেন।
তাঁর অভিযোগ, বিদ্যুৎ শিল্পে বেসরকারিকরণ ও মুনাফার স্বার্থে মালিকরা কোন নিরাপত্তা র ব্যবস্থা না করে বিদ্যুৎ উৎপাদনের কাজ করায়। এই মর্মান্তিক দুর্ঘটনা তার ই পরিণতি। রাজ্যে কাজ না থাকায় অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক দের সংখ্যা বাড়ছে।। এখানে মালিক পক্ষ নিহতদের পরিবার কে ৫ লক্ষ টাকা দিয়ে ই দায়িত্ব সেরেছে।।
মুখ্যমন্ত্রী র কাছে তাঁর দাবি, এই অসহায় পরিবার কে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
রাজ্যে কাজের ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তি, নিরাপত্তা নিশ্চিত, নিহত শ্রমিকদের পরিবারের এক জন কে স্থায়ী চাকরি সহ ছয় দফা দাবি করেন। এই সব নিয়ে ছত্তিসগড় সরকার ও বেদান্ত গোষ্ঠী র সঙ্গে মুখ্যমন্ত্রী কে যোগাযোগ করার অনুরোধ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*