জঙ্গলে নাবালিকাকে শেয়াল কুকুরের মতো ছিঁড়ে খেলো ৩ নরপিশাচ! পালাতেই ফের ট্রাক চালকের হাতে যৌন হেনস্তা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এক নাবালিকাকে অপহরণ করে জঙ্গলের মধ্যে ৩ জন মিলে গণধর্ষণ করলো! ওই নরপিশাচদের খপ্পর থেকে কোনওরকমে পালাতে সক্ষম হওয়ার পর ফের যৌন নিগ্রহের শিকার হয় নাবালিকা।কিন্তু এবার যৌন নিগ্রহ করে এক ট্রাক চালক! এক রাতের মধ্যে একের পর এক যৌন নির্যাতন ও নিগ্রহের শিকার হয় ওই নাবালিকা।ওড়িশার মালকানগিরি জঙ্গলে প্রথমে ওই নাবালিকাকে অপহরণ করে এনে গণধর্ষণ করে ৩ ব্যক্তি। সেখান থেকে পালাতে, তারপর তাকে ফের যৌন হেনস্থা করে এক ট্রাক চালক।
ট্রাক চালক সহ অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিস।

বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিল ওই নাবালিকা। যখন তাকে অপহরণ করা হয়। তারপর চলে তার ওপর নারকীয় নির্যাতন।
পুলিস সূত্রে খবর, বাড়ি ফেরার পথে ৩ অভিযুক্ত তাকে অপহরণ করে। তারপর মালকানগিরি শহর থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে মালকানগিরি জঙ্গলে নিয়ে যায় ওই নাবালিকাকে। সেখানে তাকে গণধর্ষণ করে। একজনের পর একজন করে নিজেদের লালসা মেটায় ওই নাবালিকার উপর। কোনওরকমে তারপর সেখান থেকে পালায় ওই নাবালিকা। কিন্তু পালিয়েও আরেক দলের খপ্পরে পড়ে সে। এবার এক ট্রাক চালক। সেও তাকে যৌন নিগ্রহ করে। শেষে ভাগ্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক পরিস্থিতি বুঝতে পেরে ট্রাক চালকের সঙ্গে ওই নাবালিকাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা হস্তক্ষেপ করে ওই নাবালিকাকে উদ্ধার করেন। এবং পুলিশে খবর দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*