রোজদিন ডেস্ক: গুয়াহাটির লাচিত নগরের এক হোটেল সোমবার রাতে আচমকা গুলির আওয়াজে কেঁপে ওঠে। বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে দুই মহিলা সহ পাঁচ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। বোরা সার্ভিস এলাকার বিলান ইন হোটেলের রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রের খবর, হোটেলের মালিক ও লিজধারীর মধ্যে গোলমালের জেরে এই ভয়ানক ঘটনা হয়। নিহত পাঁচ জনের মধ্যে চার জন ই এক পরিবারের সদস্য।
হোটেলের মালিকানা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার এক ঘন্টার মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়।।৩২ বোরের এক পিস্তল সহ ঘনকান্ত গগৈ কে গ্রেফতার করে। তিনি ই হত্যাকারী বলে মনে করা হচ্ছে।
রাত নটা নাগাদ এই ঘটনা হয়। নিহত চারজন ই হোটেল মালিকের দিকের বলে পুলিশ জানায়। আততায়ী ৬ জন কে গুলি করে, ৫ জন ই নিহত হয়,আহত সত্যেন পাঠক (৪২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা ধীন। তাঁর কাঁধে গুলি লেগেছে।
ঘটনা স্থলে ফরেনসিক বিভাগ, অপরাধ বিশেষজ্ঞ রা গেছেন। কেন এই আক্রমণ পুলিশ তদন্ত করছে।

Be the first to comment