রোজদিন ডেস্ক : নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী দুই বিজেপি প্রার্থী হাসিরানি রথ ও শাখারভ সরকার আগামী ২৮ অক্টোবর বিধায়ক হিসেবে শপথ নেবেন। বুধবার বিধানসভায় তাঁদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। গত ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর ফল প্রকাশের পর দুই কেন্দ্রেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। তবে পুজোর ছুটির কারণে বিধানসভা-সহ সরকারি দফতর বন্ধ থাকায় এতদিন শপথ গ্রহণের আয়োজন করা সম্ভব হয়নি। এবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে।

Be the first to comment