পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নেমেই চলেছে পারদ। তবে জাঁকিয়ে শীত পড়তে দেরি আছে, জানালো হাওয়া অফিস।
  2. শিলিগুড়িতে তৈরি বিশ্বজয়ী রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
  3. এসআইআরের নামে সুপার ইমারজেন্সি। অমিত শাহের পদত্যাগ চাইলেন মুখ্যমন্ত্রী।
  4. ১ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে সব রকমের মদের দাম। তবে বাড়ছে না বিয়ার।
  5. জাপানের বিশ্ববিদ্যালয়ের ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  6. সাক্ষ্যগ্রহণ শেষ, জামিন জট কাটিয়ে শীঘ্রই জেলমুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের
  7. সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম বিলি অসম্ভব, সময়সীমা বাড়ানোর আর্জি।
  8. এসআইআর আতঙ্কে এবার নদিয়ার তাহেরপুরে মৃত্যু আরও এক বৃদ্ধের।
  9. ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার টোপ দিয়ে দিনহাটায় তোলাবাজি বিজেপি নেতার।
  10. হুগলির ধনিয়াখালিতে এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করা মহিলার মৃত্যু পিজিতে
  11. নাশকতার আশঙ্কায় বালোচিস্তানগামী জাফর এক্সপ্রেস বন্ধই করে দিল পাক প্রশাসন।
  12. ৫০ বছর পর চট্টগ্রাম বন্দরে থামলো পাক যুদ্ধজাহাজ। নজর রাখছে নয়াদিল্লি।
  13. ভাষণ ‘সম্পাদনা’ করে ট্রাম্পের ইমেজ নষ্টের চেষ্টার অভিযোগ। পদত্যাগ বিবিসির ২ শীর্ষকর্তার। প্রত্যেক আমেরিকানকে মাথাপিছু ২ হাজার ডলার করে দেবেন। ঘোষণা ট্রাম্পের।
  14. নির্বিঘ্নে হজযাত্রা করা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি সৌদি আরবের।
  15. ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষায় আরপিএফ টিমের অপারেশন রক্ষিতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*