- দিল্লির লালকেল্লায় গাড়িতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩। জখম ২৫। থমথমে জনশূন্য এলাকা, বন্ধ দোকানপাট। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল সেন্ট্রাল ফরেনসিক।
- বিস্ফোরণের জেরে বন্ধ হল লালকেল্লার দরজা। তালা মেট্রো স্টেশনে। অলিখিত বন্ধ চাঁদনি চকেও।
- লালকেল্লার বিস্ফোরণ-কাণ্ডে আনুষ্ঠানিক ভাবে তদন্তভার হাতে নিল এনআইএ। টার্গেট কি লালকেল্লা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
- মৃতদের স্মরণে শোকপ্রকাশ করে দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কোর্টের নজরদারিতে এসআইটি গঠন করে তদন্তের দাবি অভিষেকের।
- ফরিদাবাদ থেকে এসেছিল ঘাতক গাড়িটি, বলছে সিসিটিভি ফুটেজ। বিস্ফোরণ কাণ্ডে আটক চার সন্দেহভাজন।
- জনবহুল এলাকা এড়িয়ে চলুন, দিল্লি বিস্ফোরণের পর নিজের দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস।
- খুন-ধর্ষণ থেকে নরমাংস ভক্ষণ। কুখ্যাত নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বেকসুর খালাস সুপ্রিম কোর্টে।
- ভোটের বিহারে অশান্তির আঁচ। বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে হাতাহাতি।
- মঙ্গলবার দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত ভবন সংলগ্ন এলাকা প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণে প্রাণ গেল বারো জনের। আহত ২৭ জন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, দুপুর একটা নাগাদ ওই আত্মঘাতী বিস্ফোরণ হয়।
- স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, গুজব উড়িয়ে জানাল পরিবার।
- আরও কমল তাপমাত্রা, শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে। পশ্চিমের জেলাগুলিতে নামল ১৫-র নিচে।
- মঙ্গলবার রাতে মেরামতির কাজের জেরে পাওয়ার ব্লক। ফের শিয়ালদহ শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন। রুট বদল দূরপাল্লার ট্রেনেরও।
- এসআইআর আতঙ্কে এবার মৃত্যু দক্ষিণ দিনাজপুরে। আতঙ্কে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ। শোকের ছায়া এলাকায়।
- ৩ বছর ৩ মাস পর জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সঙ্গে ছিলেন অনুগামীরা।
- শুঁড়ে তুলে সপাটে মাটিতে আছাড়। ফালাকাটায় হাতির হানায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের।

Be the first to comment