পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. অসমের বন্যায় ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে প্রাক্তন বর্ষীয়ান বিধায়দের চিকিৎসার অ্যালায়েন্স ১০ হাজার টাকা বাড়ানো হবে বলে বিধানসভায় জানালেন তিনি।
  2. আদ্যাপীঠ মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রবেশদ্বারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তার পরে সেখানে আরতিও করেন তিনি।
  3. ধ্বনি ভোটে পাশ হয়ে গেল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল – ২০২৬। আলোচনা পর্বের শেষে ধ্বনি ভোটের ডাক দেন অধ্যক্ষ।
  4. বিধানসভায় দাঁড়িয়ে অরূপ রায়কে তোপ অগ্নিমিত্রার। তিনি বলেন, ‘হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? এখন-যখন সরকার করছে তার বিরোধিতা করছেন।’
  5. পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, ‘আমরা চাই মানুষের সমস্যার সমাধান করতে। জনসংখ্যা বাড়লে ওয়ার্ড তো বাড়াতেই হবে। ১৫ বছর ধরে কিছু করেনি তৃণমূল সরকার। এ দিকে পুকুর বুজিয়ে বিল্ডিং তৈরি হয়েছে।’
  6. বিধানসভার তথ্য সংস্কৃতি এবং ক্রীড়া যুব কল্যাণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন রুদ্রনীল ঘোষ।
  7. এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা তিনটি গুরুতর অভিযোগই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংসদের তদন্ত কমিটি।
  8. কমিটির রিপোর্টে জানানো হয়েছে— সরকারি আবাসে বিপুল নগদ টাকার উপস্থিতি, তথ্যপ্রমাণ সংরক্ষণে গুরুতর গাফিলতি এবং তদন্ত চলাকালীন সন্তোষজনক জবাব না দেওয়ার কারণে বিচারপতি ভার্মার বিরুদ্ধে ওঠা তিনটি অভিযোগই সত্য।
  9. টাটার বার্ষিক জেনারেল মিটিংয়ের আগেই পদত্যাগ এন চন্দ্রশেখরনের। টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
  10. জঙ্গি সন্দেহে ধৃত দুই জনকে বারাসত কোর্টে তোলা হয়েছিল বুধবার। ধৃতদের নাম ওয়াহাব আলম ওরফে রানা এবং মহম্মদ ইজাজ। দুই জনের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের।
  11.  আড্ডার ছলে গুলি চালিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ। মৃতের নাম প্রশান্ত শীল। অভিযুক্ত সূর্য শীল।
  12. মঙ্গলবার রাতে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান-সহ ১০ কাউন্সিলার পদত্যাগ করার পরে বুধবার নতুন করে আরও ৯ জন কাউন্সিলার পদত্যাগ করলেন। আর এই নিয়ে পুরসভার ৩২ জন কাউন্সিলারের মধ্যে ১৯ জন পদত্যাগ করায় কার্যত বোর্ড ভেঙে গেল।
  13. পঞ্চায়েত সমিতিতে অনাস্থার বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ আরাবুল ইসলাম। হাই কোর্টের নির্দেশে আপাতত অনাস্থা প্রক্রিয়া স্থগিত হলো।
  14. বুধবার সকালে গাড়ি চালানো শিখতে গিয়ে পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন কেষ্টপুর প্রফুল্ল কাননের বাসিন্দা এক গৃহবধূ। রাস্তা ছেড়ে পুকুরে পড়ে যায় আস্ত গাড়ি। পুকুরের মাঝখানে চলে যায়। তবে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না। জলে তলিয়ে মৃত্যু হলো গৃহবধূর।
  15. কলম্বিয়ায় সোমবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৮১। তবে, বেসরকারি সূত্রের খবর মৃতের সংখ্যা ২৪০। জখমের সংখ্যা ২৬০০। এখনও নিখোঁজ ৩০০ জন। উদ্ধারকারীদের বিভিন্ন দল বুধবারও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মৃতদের উদ্ধার করে চলেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*