রোজদিন ডেস্ক :
কলকাতা পুরসভা এলাকায় নাগরিকদের পরিষেবার দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজ পুরভবন অভিযান হয়। জানবাজারের মুখেই পুলিশ তাঁদের আটকে দিলে তাঁরা সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখান।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, পুরসভা সার্বিকভাবে অচল। কেউ পদত্যাগ করেছেন। প্রশাসক বসেছেন। কিন্তু নাগরিক রা পরিষেবা পাচ্ছেন না। জনগণনার আগেই কেন এলাকা পুনর্বিন্যাস হল তিনি প্রশ্ন তোলেন। কিসের ভিত্তিতে ওয়ার্ড ভাঙা হল জানতে চান।বিজেপিকে তোপ দেগে শুভঙ্কর সরকার বলেন, যেমন এসআইআর করে বিজেপি রাজ্য দখল করেছে, তেমনিভাবেই ওয়ার্ড পুনর্বিন্যাস করে কলকাতা পুরসভা দখল করতে চাইছে।
কলকাতা পুরসভার দুর্নীতি, পরিষেবার ব্যর্থতা ইত্যাদির প্রতিবাদে তাঁদের এই বিক্ষোভ অভিযান হয়। বৃষ্টি, প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বহু কংগ্রেস কর্মী, সমর্থক এতে অংশ নেন। আশুতোষ চ্যাটার্জি, কৃষ্ণা দেবনাথ-সহ বিশিষ্ট নেতারা এই অভিযানে অংশ নেন।
ঘটনাচক্রে আজ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে কলকাতা ও হাওড়া পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে তা বৃদ্ধি করা নিয়ে বিল গৃহীত হয়।

Be the first to comment