রোজদিন ডেস্ক : গতকালই গেরুয়া মুছে সাদা রঙে ফিরেছিল অ্যাকাদেমি অফ ফাইন আর্টসের সামনের টিকিট কাউন্টার সহ কিছু অংশ। আজ বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের নেতৃত্বে ফের সেখানে গেরুয়া রঙ করা হোল। নিজের হাতে তুলি নিয়ে গেরুয়া রঙ দিয়ে বামপন্থীদের একের পর এক তোপ দাগেন রুদ্রনীল ঘোষ। বলেন, গেরুয়া হল ত্যাগের রঙ। এতে কিসের আপত্তি? ভারতীয় সংস্কৃতির বিরোধিতা করে বামপন্থীরা নিজেরাই মুছে যাচ্ছে। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে তিনি বলেন, এখানে এই সব রাজনীতি চলবে না।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর রাজ্যের অন্যতম সেরা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র অ্যাকাদেমি অফ ফাইন আর্টসে এই গেরুয়া রঙ করা হয়। গতকালই বিশিষ্ট নাট্যকর্মী, শিল্পীরা গেরুয়া রঙ মুছে সাদা রঙ করে দেন৷ আজ আবার সেখানে গেরুয়া রঙ করা হয়। যা নিয়ে চাপান উতর শুরু হয়েছে।

Be the first to comment