নেতাজি-কে নিয়ে অপপ্রচার, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, প্রয়োজনে গ্রেফতারের নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক : 
নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে সমাজ মাধ্যমে অপপ্রচার নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁরা এই সব বিষ ছড়াচ্ছেন, তাঁদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি। দেশের স্বাধীনতা সংগ্রামের নিরলস সেনাপতি নেতাজির নামে অপপ্রচার করার দুঃসাহস কি করে হয় তিনি প্রশ্ন তোলেন। জানিয়ে দেন, এই নিয়ে দল, মত, নির্বিশেষে কোন রঙ না দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিজেপির উত্তরবঙ্গের রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজের বিরুদ্ধে ও সম্প্রতি নেতাজিকে নিয়ে কুকথা বলার গুরুতর অভিযোগ উঠেছে। এই বিষয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রী সাফ বলেন, সাংসদ, পুলিশ, মন্ত্রী, সান্ত্রী, যেই হোন না কেন, নেতাজির বিরুদ্ধে কুকথা, অপপ্রচার কোনভাবে বরদাস্ত করা হবে না। যাঁরা এই সব করছেন, তাঁরা ক্ষমা চেয়ে পোস্ট করুন, পোস্ট মুছলেও পুলিশ, ব্যবস্থা নেবে। সাইবার সেলকে তিনি এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।
উত্তর বঙ্গের একাধিক মন্ত্রী, বিধায়ক এই নিয়ে তাঁর কাছে নালিশ জানান। সন্ধ্যায় নবান্নে তাঁদের পাশে নিয়েই মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববন্দিত, দেশের স্বাধীনতার প্রধান স্থপতি নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্য করছেন। এই দুঃসাহস ভাল নয়, তাঁরা যেই হোন, ব্যবস্থা নেওয়া হবেই বলে তিনি কঠোরভাবে জানিয়ে দেন।
আজ নিশীথ প্রামাণিক, মালতী রাভা রায়, দীপক বর্মণ-সহ উত্তরবঙ্গের একাধিক বিধায়ক নেতাজির বিরুদ্ধে অপপ্রচার নিয়ে মুখ্যমন্ত্রীকে দরবার করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*