পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় ঘোষণা। তিনি জানালেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ২১টি রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।
  2. বাংলার ফুটবলের উন্নতিতে বড় উদ্যোগ মিঠুন চক্রবর্তীর। কলকাতায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি। প্রতিভা খুঁজতে জেলায় জেলায় ঘুরবে টিম। প্রতিভা খুঁজবেন প্রাক্তন ফুটবলাররা ।
  3. ‘বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই’, সম্প্রতি এমনটাই বলেছেন এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তাঁর কথা অনুযায়ী, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ ১৭ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন দুর্গা পুজোর আগেই।
  4. শমীক ভট্টাচার্য বলেছেন, “এই মুহূর্তে কেউ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে না, অদূর ভবিষ্যতেও করবে না। মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের অত্যাচার মানুষ ভুলে যায়নি। এখন একটা কিছু সাংসদ মিলে একটা নতুন দল তৈরি করেছে। তারা এনডিএ-কে সমর্থন করেছে, আমরা স্বাগত জানাই। কিন্তু কেউ বিজেপিতে আসছে না।”
  5. ধর্ষণের প্রতিবাদে সোমবার ঝাড়গ্রামের জেলাশাসককে ডেপুটেশন দেওয়ার উদ্দেশে শহরে প্রতিবাদ মিছিল করে আদিবাসী সমাজের সর্ব বৃহৎ সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। মিছিলে সামিল হন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে জঙ্গলমহলের একাধিক জেলার কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা।
  6. হাবরা থানার ব্যারাক থেকে উদ্ধার পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ। মৃতের নাম বিশ্বনাথ সেন,বয়স ৫৭। তিনি বারাসত জেলা পুলিশের অধীনে হাবরা থানায় এসআই পদে কর্মরত ছিলেন।
  7. চন্দ্রকোণায় পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু আসামির। চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ।
  8. পুলিশে হেফাজতে থাকাকালীন বাথরুম থেকে রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি আত্মহত্যা করেছে ওই আসামি। পুলিশের দাবি মানতে চাইছে না মৃতের পরিবার।
  9. জুয়ার আসরে পুলিশের অভিযান। পাল্টা পুলিশকেই লক্ষ্য করে একের পর এক বোমা। মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে রবিবার মধ্যরাতের ওই ঘটনায় জখম হন এক পুলিশকর্মী। ঘটনার তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে সালার থানার পুলিশ। ধৃতদের সকলেরই বাড়ি খাঁড়েরা গ্রামে।
  10. সুমিত রায়ের পর শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হল আরও একজনকে। অমিত নামে আরও এক ব্যক্তির নাম ছিল এফআইআরে। তাঁকেই এবার গ্রেফতার করা হল।
  11.  রবিবার রাতে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আমজনতা উন্নয়ন পার্টির বেলডাঙা-১ ব্লকের  সভাপতি মোনায়েম বিশ্বাসকে।
  12. বেআইনি পার্কিং রুখতে কড়া হচ্ছে প্রশাসন। এবার রাতে রাস্তায় বাস পার্কিং করলেই গুনতে হবে মোটা পার্কিং ফি। রাস্তার ধারে বাস পার্কিং করলেই, বাস পিছু ৭০০ টাকা করে পার্কিং চার্জ দিতে হবে।
  13. বাঁকুড়া উত্তর বনবিভাগ থেকে নদী পেরিয়ে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে হাজির হলো একটি দলছুট হাতি। সোমবার সকালে বাঁকুড়া উত্তর বনবিভাগের সোনামুখীর দিক থেকে আসা হাতিটি হিংজুড়ি হয়ে বিষ্ণুপুরের গোঁসাইপুরে দ্বারকেশ্বর নদ পেরিয়ে জয়পুর রেঞ্জের কোশিরবাগানে এসে পৌঁছয়।
  14. মদের আসরে দুই বন্ধুর মধ্যে বচসা। তার জেরে এক বন্ধুর মাথায় হাতুড়ি মেরে খুনের অভিযোগ তাঁর সঙ্গী বিরুদ্ধে। পানিহাটিতে রবিবার গভীর রাতে ওই ঘটনা ঘটেছে।
  15. নাবালিকাকে পানীয়ের সঙ্গে কিছু খাইয়ে দেওয়া হয়। পরে হাবরার একটি শিবমন্দির সংলগ্ন জঙ্গল এলাকায় নিয়ে যাওয়ার পর দুই যুবক নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*