State BJP র মিডিয়া, সমাজ মাধ্যম-সহ একাধিক শাখায় রদবদল 

Spread the love

রোজদিন ডেস্ক :

শিয়রে পুরভোট। এর আগে রাজ্য বিজেপির মিডিয়া, সমাজ মাধ্যম, তথ্য প্রযুক্তি ইত্যাদি শাখার আহ্বায়ক সহ একাধিক পদে রদবদল করলো রাজ্য নেতৃত্ব।

আজ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই সব পদে নিয়োগ করেন।

মিডিয়া, তথ্য প্রযুক্তি, সমাজ মাধ্যম শাখায় আহ্বায়ক, সহ আহ্বায়ক ইত্যাদি পদে একাধিক জনকে আনা হয়েছে। প্রধান মুখপাত্র হিসাবে দেবজিৎ সরকার আছেন। তিনি সহ দলের মুখপাত্র আছেন ১৪ জন।

মিডিয়া শাখার আহ্বায়ক হয়েছেন অনুপম ঘোষ। আর ও দুই সহ আহ্বায়ক হলেন পার্থ সারথি চৌধুরী ও চন্দ্রশেখর বাসুটিয়া।
তথ্য প্রযুক্তি র আহ্বায়ক জয় মল্লিক, সঙ্গে আরও চারজন সহ আহ্বায়ক আছেন।
সমাজ মাধ্যমে আহ্বায়ক হয়েছেন উপমন্যূ ভট্টাচার্য, সঙ্গে দুজন সহ-আহ্বায়ক আছেন।
প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার ছাড়া মুখপাত্রদের মধ্যে আছেন রীতেশ তেওয়ারি, সায়ন্তন বসু, কেয়া ঘোষ, প্রণয় রায়, ওফেলিয়া সিনহা, সুদীপ্ত গুহ প্রমুখ। তাঁরা দলের পক্ষে বক্তব্য রাখা, টি ভি সহ বিভিন্ন আলোচনায় অংশ গ্রহণ করবেন।
এই তালিকা সুনীল বনসল, অমিত মালব্য, মঙ্গল পান্ডে প্রমুখ বিশিষ্ট নেতাদের জানানো হয়েছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*