মুম্বইয়ের মঞ্চে ফিল্ম ডিরেক্টর শিলাজিৎ দে ও এসডিএফ প্রোডাকশন-এর বাজিমাত: ১৫ বছরের ফিল্ম মেকিং জার্নির জাতীয় স্বীকৃতি

Spread the love

রোজদিন ডেস্ক :

কলকাতার ছেলে শিলাজিৎ দে-র ১৫ বছরের অ্যাড ফিল্মমেকিং জার্নি আজ এক নতুন মাইলফলকে। দীর্ঘ সময় ধরে রিয়েল এস্টেট, এডুকেশন থেকে শুরু করে টেকনোলজির মতো নানা সেক্টরে বহু ব্র্যান্ডের জন্য দুর্দান্ত সব বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। সম্প্রতি মুম্বইয়ে বলিউড সুপারস্টার অজয় দেবগণের হাত থেকে বিশেষ অ্যাওয়ার্ড নিলেন এস ডি এফ প্রোডাকশন (শিলাজিৎ দে ফিল্মস প্রাইভেট লিমিটেড)-এর কর্ণধার শিলাজিৎ। সুদক্ষ লেখক ও স্টোরিটেলার হওয়ার পাশাপাশি শিলাজিৎ ফিল্মমেকিং পড়াতেও ভালোবাসেন। তবে তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে এক বিশাল টিমওয়ার্ক। তাঁর সেটে শুটিংয়ের সময় প্রচুর মানুষ কাজ করেন। তাঁর নিজস্ব ইনহাউস টিমে ভিএফএক্স, এডিটিং, ক্যামেরা, রাইটিং থেকে শুরু করে মার্কেটিংয়ের একঝাঁক ট্যালেন্টেড ক্রিয়েটিভ কর্মী রয়েছেন। শিলাজিতের লিডারশিপে তাঁরা সবাই মিলে ফিল্মমেকিংকে আরও ধারালো করে তোলেন।

এই পুরস্কার পাওয়ার পর এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “এত বছর ধরে এত এত বিজ্ঞাপন বানানোর পর সবচেয়ে বেশি তৃপ্তি ঠিক কোথায় পান?” উত্তরে শিলাজিৎ বেশ ক্যাজুয়াল মেজাজেই বলেন, “যখন দেখি আমাদের বানানো ফিল্ম আর গল্পের জোরে কোনো ব্র্যান্ড আরও শক্তিশালী হচ্ছে, তাদের সেলস বাড়ছে, তখন সবচেয়ে ভালো লাগে। ক্লায়েন্টরা যে বারবার আমাদের ওপর ভরসা করেন, আমাদের কৃতজ্ঞ করেন। ওনাদের দেওয়া ওই সুযোগের সৎ ব্যবহার করে স্টোরিটেলিংয়ের হাত ধরে ওঁদের ব্র্যান্ড বিল্ডিং করতে পারাই আমাদের আসল সাফল্য।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*