They will join BJP, দাবি জগদীশ বসুনিয়ার, মিলবে মন্ত্রিত্ব

Spread the love

রোজদিন ডেস্ক:

মুর্শিদাবাদের তিন মুসলমান সাংসদ ছাড়া তাঁরা ১৭ জন সাংসদই বিজেপি তে যোগ দেবেন (They will join BJP) বলে জগদীশ বসুনিয়া আজ দাবি করেন৷ এমন কি কেন্দ্রে তাঁদের মন্ত্রিত্ব ও দেওয়া হবে বলে জানান কোচবিহারের সাবেক তৃণমূল, এখন এন সি পি আই সাংসদ। এক নামী চ্যানেলে তাঁর এই সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলেছে। জগদীশ বসুনিয়ার আর ও দাবি, সংখ্যা লঘু হওয়ায় তাঁদের তিন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান সরাসরি বিজেপি তে যোগ দেবেন না৷ কিন্তু তাঁরা এন ডি এ কে সমর্থন করবেন, তাঁদের বিভিন্ন দফতর ও (মন্ত্রিত্ব? ) দেওয়া হবে।

তাঁর এই সব দাবি, বক্তব্য অবশ্য নাকচ করেছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। পালটা দাবি জানিয়ে তিনি বলেন, বিজেপি তে এই সব হয় না।

জগদীশ বসুনিয়া র বক্তব্য, তাঁরা সাবেক তৃণমূল থেকে সরাসরি বিজেপি তেই যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু তিন সংখ্যা লঘু সাংসদের সমস্যা থাকায় বিজেপি ই তাঁদের এন সি পি আই এ মিশিয়ে দেয়। এর নেপথ্যে বিজেপি র কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর ও ভূমিকা ছিল। অখ্যাত, অস্বীকৃত এন সি পি আই এ গিয়ে তাঁরা যে রীতিমত বেকায়দায় পড়েছেন, কোচবিহারের সাংদদের বক্তব্যে তা স্পষ্ট।। এই বিষয়ে শীর্ষ আদালতে মামলা চলছে। এবার তিন সংখ্যা লঘু সাংসদ বাদে তাঁরা ১৭ জন ই সরাসরি বিজেপি তে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইনে পড়ার ও সম্ভাবনা নেই। তাঁর এইসব বিস্ফোরক বক্তব্যে সহ সাংসদ মহল ও গেরুয়া শিবির অস্বস্তি তে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

যদিও অন্য দলের বিধায়ক, সাংসদ দের দলে নেওয়া, সরকার গঠন, মন্ত্রী করা ইত্যাদি বিজেপিতে বহুদিন ধরেই হয়ে আসছে।

এন সি পি আই স্বীকৃত দল না হওয়ায় সাবেক তৃণমূল ত্যাগী ২০ জন সাংসদ এখন ও রীতিমত ব্যাক ফুটে। তাঁদের সাংসদ পদ খারিজের জন্য সাংসদ অভিষেক ব্যানার্জি শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন। শীর্ষ আদালত এর ভিত্তিতে ২০ জন কে নোটিশ ও দিয়েছেন।

এই সব প্রেক্ষিতে এবার তাঁরা সরাসরি বিজেপিতেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুজোর আগেই তা সম্পন্ন হবে বলে জগদীশ বসুনিয়া জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*