Vice principal of Surendranath Law College, বাড়ি থেকে কাজ শুরু করলেন

Spread the love

রোজদিন ডেস্ক :

গত সপ্তাহে টানা ২৩ ঘন্টা ঘেরাও থাকার পর ইস্তফা দিয়েছিলেন তিনি। পরে দাবি করেন, তিনি বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আজ সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ (Vice principal of Surendranath Law College) মহম্মদি তারান্নুম কলেজে আসেননি, বাড়ি থেকেই কাজ শুরু করেছেন বলে জানান। আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর সঙ্গে তিনি বৈঠক করতে চেয়ে আবেদন করেছেন।

অন্যদিকে আজও বিক্ষুব্ধ পড়ুয়ারা উপাধ্যক্ষর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, উপাধ্যক্ষ মিথ্যা কথা বলছেন। আজ কোন শিক্ষক না থাকায় তাঁরা ক্লাসও করতে পারেননি।

উপাধ্যক্ষ জানান, পড়ুয়ারা যাতে পরীক্ষায় বসতে পারেন, তার ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, উপস্থিতির হার কম থাকায় ওই আইন কলেজে বহু পড়ুয়াকে পরীক্ষায় বসতে কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় তাঁরা উপাধ্যক্ষকে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*