- বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
- আশিস বন্দ্যোপাধ্যায়ের লেটারহেড প্যাডে হাতে লেখা যে সুইসাইড নোটটি উদ্ধার হয়েছে, সেটি তদন্ত করে দেখা হবে। পরীক্ষা করা হবে হাতের লেখা। প্রবীণ তৃণমূল নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- শুভেন্দু অধিকারী বলেন, “বন্দে-মাতরম জাগরণের মঞ্চ। যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনও উপায় কংগ্রেসের নেতাদের কাছে নেই। বন্দে-মাতরম তাঁর সার্ধশত বছর চলছে। বন্দে-মাতরমকে সম্মান দেওয়া হচ্ছে। বন্দেমাতরমকে নিয়ে নির্দিষ্ট আইন আনা হয়েছে। আমি সরকারি স্কুলে বন্দেমাতরম বাধ্যতামূলক করেছি।
- আশিসের বিরুদ্ধে কখনও দুর্নীতি বা অন্য কোনও রকম অপরাধের অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি। এ রকম কিছু অন্তত তাঁর জানা নেই বলেই জানালেন বীরভূমের পুলিশ সুপার ভিদিত রাজ বুন্দেশ।
- কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত।’ আশিস বন্দ্যোপাধ্যায়ের উপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগও তুললেন তিনি।
- শনিবার রাতে খুন হন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা জোব্বার শেখের স্ত্রী হরনগর গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি, সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখকে।
- ভাটপাড়ার ১৫ নম্বর গলিতে শুটআউট। এলাকার বাসিন্দা রশিদ খানের বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ। দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়েছে বলে দাবি পুলিশের। পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
- সায়গলের বোলপুরের ফ্ল্যাট থেকে প্রচুর নগদ টাকা, সোনা উদ্ধার হয়েছে। একই সঙ্গে আরব ও পাকিস্তানের টাকাও উদ্ধার হয়েছে বলে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর। সঙ্গে ১৫০-র বেশি জমির দলিলও উদ্ধার হয়েছে।
- রবিবার বাঁকুড়ার ২৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ পাড়ায় অভিযান চালিয়ে উদ্ধার প্রায় চার কেজি গাঁজা। রবিবারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেদর নাম কবির হোসেন ও তাঁর স্ত্রী হাসিনা বিবি।
- দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের দাস পাড়ায়।
- দার্জিলিং থেকে ফেরার পথে ২০০ ফুট নীচে পড়ে গেল গাড়ি। গাড়িতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তিন জন গুরুতর আহত হয়েছেন। তবে বাকি দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
- কাদায় আটকে মৃত্যু অসুস্থ হস্তিশাবকের। রবিবার সকালে একটি বাচ্চা হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া রেঞ্জের ঝরিয়াশোল গ্রামের ঘটনা।
- বর্ষা আসতেই বেহাল দশা চুঁচুড়ার হাসপাতাল রোডের। রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জেলা হাসপাতাল ও একাধিক সরকারি দপ্তরে যাতায়াতের এই রাস্তার বেহাল দশায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
- পান মশলার বিজ্ঞাপনে অংশ নেওয়ার অভিযোগে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে শোকজ় নোটিস পাঠাল মহারাষ্ট্রের FDA।
- কেরলার কোথামঙ্গলমের ভাড়া বাড়ি থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। মৃতের নাম মিচি মারপু (২০)। তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা হলেও পড়াশোনার জন্য কেরালায় থাকতেন।

Be the first to comment