- রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল পশ্চিমবঙ্গ পুলিশ। বুধবার শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই মউ স্বাক্ষর সম্পন্ন হয়।
- মুখ্যমন্ত্রীর দাবি, দক্ষতা থাকা সত্ত্বেও রাজ্য পুলিশের হাতে আধুনিক অস্ত্র না থাকায়, প্রশিক্ষণের অভাবে পুলিশের কাজে খামতি থেকেছে। ট্রেনিং নিয়ে বসে থাকা ১৬০০০ কনস্টেবলকেও কাজে লাগানো প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি।
- রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার। কলকাতায় তাঁর ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আর্থিক তছরুপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।
- তীব্র গরমে শিবিরে আসা মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বার্তা, জনকল্যাণ শিবির মানুষের সুবিধার জন্য, ভোগান্তির জন্য নয়।
- বুধবার সাতসকালে বাগবাজারে মায়ের ঘাটে স্বচ্ছতা অভিযানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
- পাথর খাদান থেকে কোটি কোটি টাকা ঢুকত তৃণমূলের পার্টি ফান্ডে। তথ্য তুলে ধরে এই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়।
- পুরী থেকে গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। রাজ্য ও ওড়িশা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে।
- বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। কাশির সিরাপ বিক্রিতে এবার কড়াকড়ি কেন্দ্রের। পেসক্রিপশন ছাড়া আর কেনা যাবে না কোনও সিরাপ।
- অভিযোগ, সবংয়ের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ৫ লক্ষ টাকার বিনিময়ে সবংয়ের তেমাথানি ইরিগেশন বাংলোয় তত্ত্বাবধায়কের চাকরি দিয়েছিলেন এক মহিলাকে। রাজ্যে তৃণমূল ক্ষমতা থেকে সরতেই চাকরি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ওই মহিলাকে।
- গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ তথা বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডল। বসিরহাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে পাচার, জমি দখল,ভোট পরবর্তী হিংসা, নদী ভরাট করে বেআইনি রিসোর্ট ও পার্ক তৈরি করা, তোলাবাজি, এলাকায় দাদাগিরি-সহ একাধিক অভিযোগে রয়েছে।
- প্রায় ২৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল না মেটানো হয়নি। অবশেষে মঙ্গলবার বিকেলে বালুরঘাটে অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ড বিদ্যুৎ সংযোগ কেটে দিল দপ্তরের কর্মীরা।
- সরকারি জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের প্রাসাদোপম এক দলীয় কার্যালয়ের দখল নিল প্রশাসন। মঙ্গলবার বারাবনির পাঁচগাছিয়ার ওই কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দিয়ে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধে’র নোটিস সেঁটে দেওয়া হয়।
- আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ জুন থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি।
- গুজরাতে ভদোদরা-জেরোড হাইওয়েতে বুধবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা। কোটাম্বি গ্রামের কাছে লাক্সারি বাস সামনে থাকা ট্রাকের পিছনে খুব জোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ২৬ যাত্রী।
- বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচেই ৩ গোল করে মেসি হয়ে গেলেন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা। আর এক গোল করলেই টপকে যাবেন জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে।

Be the first to comment