পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. গাড়িবোমা বিস্ফোরণের আগে দিল্লির বহু জায়গায় হামাসের কায়দায় ড্রোন, রকেট হামলার ছক ছিল উমরদের, দাবি তদন্তকারীদের।
  2. শীতের পথে ফের ঘূর্ণাবর্ত কাঁটা। উর্দ্ধমুখী পারদ, সপ্তাহ জুড়েই বজায় থাকবে উষ্ণ আবহাওয়া, জানাল আলিপুর।
  3. বিচারাধীন বন্দিদেরও পূরণ করতে হবে এন্যুমারেশন ফর্ম, নির্দেশিকা জারি কারা দফতরের।
  4. মায়ের সঙ্গে ভাব জমিয়ে বেলেঘাটার শিশু হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে উধাও মহিলা। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে মহিলাকে গ্রেফতার করল ফুলবাগান থানা। উদ্ধার সদ্যোজাত।
  5. বিধানসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশে বড় রদবদল। ২১ জন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে করা হল বদলি।
  6. ফের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে সুন্দরবন উপকূলে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী।
  7. হাওড়ার আন্দুলে একটি বাইকের গ্যারেজে বিধ্বংসী আগুন। ভিতরে আটকে থাকা অবস্থায় ঝলসে মৃত এক কর্মী।
  8. জন্মদিনে সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  9. দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  10. আজ সকাল থেকে চলছে এসএসসি-র একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন পর্ব। ৩ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া।
  11. মঙ্গলবার সকালে ইডেনে একদফা অনুশীলন সারল টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা চলতি সিরিজের পরের টেস্টে খুব সম্ভবত থাকছেন না অসুস্থ অধিনায়ক শুভমন গিল। সেক্ষেত্রে নেতৃত্বে দেখা যেতে পারে গিলের ডেপুটি ঋষভ পন্থকে।
  12. মঙ্গলবার সাত সকালে ফের ব্লু লাইনে বিভ্রাট, কারণ সিগন্যালিংয়ের সমস্যা।দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে ট্রেন। বরানগর স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল মেট্রো। ভোগান্তি নিত্যযাত্রীদের।
  13. শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানালেন, কেউ আইনের উর্ধ্বে নয়। ট্রাইবুনালের এই রায়ে গত বছরের আন্দোলনে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাঁদের পরিবার ন্যায়বিচার পেয়েছে।
  14. শেখ হাসিনাকে তাঁদের হাতে প্রত্যর্পণের দাবি উঠেছে বাংলাদেশে। আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে, সতর্ক মন্তব্য বিদেশ মন্ত্রকের।
  15. এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিডমা। তার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*