পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বিশ্বকর্মা পুজোর দিন নতুন কন্ট্রোল রুম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরক্ষা ভবনে সূচিত হল এই নতুন লাইভ কন্ট্রোল রুম।
  2. তিনি ঘোষণা করেন, ট্রাফিক কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর চালু করা হচ্ছে। এবার থেকে যানজট মোকাবিলায় লাইভ কন্ট্রোল রুম কাজ করবে। ইচ্ছাকৃত যানজট দেখলে ১৮০০৩৪৫৮৯২২ নম্বরে জানাতে হবে।
  3. আগামী ১৪ অক্টোবর, মহাষষ্ঠীর পুণ্যলগ্নে হলদিয়া পেট্রোকেমিক্যালের প্রায় ৬,০০০ কোটি টাকার নতুন ইউনিটটি আনুষ্ঠানিকভাবে রাজ্যবাসীকে উৎসর্গ করা হবে। হলদিয়া পেট্রোকেমের এই নতুন ইউনিট চালু হলে ডাউনস্ট্রিম বা অনুসারী শিল্পে বিনিয়োগের বহুগুণ বিস্তার ঘটবে।
  4. সামনের বছরের শুরুতেই ভারতের বাজারে আসতে চলেছে দেশের প্রথম ডেঙ্গির টিকা কিউডেঙ্গা । প্রস্তুতকারক সংস্থা জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালস শুক্রবার একটি প্রেস বিবৃতি দিয়ে জানাল, এই লক্ষ্যে ভারতের ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা।
  5. জোড়া ফুল প্রতীকে ‘না’ করে দিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস।
  6. নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেপ্তার। শুক্রবার পুরোনো একটি খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
  7. নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কালীঘাট তৃণমূল পেল ফুটবলার প্রতীক। তাঁদের নাম হলো— মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
  8. নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছেঋতব্রত-তৃণমূল শিবিরের প্রতীক হলো খাম এবং নাম হলো ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস।
  9. অ্যাম্বুল্যান্স ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক শিশু-সহ দু’জনের। মৃতদের নাম মহম্মদ মিরাজ (১০) এবং বিশ্বনাথ বিশ্বাস (৩২)। বিশ্বনাথের বাড়ি মাথাভাঙায়। মহম্মদ মিরাজের বাড়ি ধূপঝোরায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ন’জন।
  10. ধীরে ধীরে জলস্তর কমছে মালদার ভুতনিতে। গত ২৪ ঘণ্টায় চার সেন্টিমিটার জলস্তর কমেছে বলে খবর। তবে গঙ্গা নদীর জলস্তর এখনও বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
  11. কৃষ্ণনগর পুরসভার কাছে হঠাৎই পুজো কমিটির মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পুজো কমিটির লোকজন। এই ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে।
  12. হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরাতন একটি বাড়ি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদিয়ার কৃষ্ণনগর কদমতলা শিব মন্দিরের কাছে।
  13.  বিশ্বকর্মা পুজো উপলক্ষে গোরুমারার পাঁচ পিলখানায় আয়োজন করা হয় হাতি পুজোর। আর সেই পুজোতে বনকর্মী, স্থানীয় বাসিন্দা-সহ বেড়াতে আসা পর্যটকেরা সকলেই আনন্দে মাতলেন। দেবশিল্পী বিশ্বকর্মার বাহন হাতি, তাই পুজোর দিনে গোরুমারার কুনকি হাতিদের পুজো দেওয়ার এই রীতি রেওয়াজ চালু আছে দীর্ঘদিন ধরেই।
  14.  ভোর পাঁচটা চল্লিশের ৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকাল, যা হাওড়ায় ঢোকে আটটা পঁয়তাল্লিশে। সেই ট্রেনেই হলো বিশ্বকর্মার আরাধনা। ট্রেনেরই চার নম্বর কামরার মূর্তি এনে পুজো সারলেন নিত্যযাত্রীরা। কাটোয়া থেকে হাওড়া, প্রায় তিন ঘণ্টার যাত্রা পথে চলল পুজো।
  15. পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আজ এক মসজিদে বোমা আক্রমণে অন্তত ১৬ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*