রোজদিন ডেস্ক :
পঞ্জাবের অমৃতসরে আজ কাকভোরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের আক্রমণে পুলিশের এ এস আই হরজিত সিং গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান।
সূত্রের খবর, পিসি আর ডিউটি করার সময় মোটর সাইকেলে এসে দুই আততায়ী তাঁকে গুলিতে ঝাঁঝরা করে উধাও হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এর কিছুক্ষণ আগে গতকাল রাতে কয়েক ঘন্টার ব্যবধানে পঞ্জাবের দুটি এলাকায় আর ও দুজন কে গুলিতে হত্যা করে দুষ্কৃতিরা উধাও হয়। সূত্রের খবর, ইসলামাবাদ নগর এলাকা ও হরকৃষান নগরেও দুই ব্যক্তিকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা গুলিতে হত্যা করে উধাও হয়।
সূত্রের খবর, হরকৃষান নগরের বাসিন্দা সাহিলপ্রীত সিং গতকাল রাতে নৈশাহারের পর বাড়ির বাইরে হাঁটতে বেরোনো মাত্রই দুই দুষ্কৃতি তাঁকে গুলিতে হত্যা করে উধাও হয়।
এক রাতের মধ্যে কয়েক ঘন্টার ব্যবধানে পুলিশের এএসআই-সহ তিন ব্যক্তি খুন হওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আগামী বছর পঞ্জাব বিধানসভার নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন।

Be the first to comment