পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কলকাতার নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবর জানতে পেরে অত্যন্ত মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।”
  3. সুপার নিউমারিক পোস্ট প্রত্যাহার করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে মান্যতা দিল নতুন সরকার। শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় সুপার নিউমারিক পোস্ট তৈরি করে তৃণমূল সরকার। বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, আগের সরকার বেআইনিভাবে এই পোস্ট তৈরি করেছিল। তাই তারা সিঙ্গল বেঞ্চের রায়কেই মান্যতা দিতে চাইছে।তারপরই এই পোস্ট প্রত্যাহার করে রাজ্য সরকার।
  4. মির্জাগালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে ডিজি ফায়ারের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। হোটেল তৈরির ক্ষেত্রে কারা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছেন, কারা অডিট করেছেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে রিপোর্ট তরফ করা হয়েছে।
  5. নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন করা হল। টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি।
  6. নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।
  7.  সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। নদিয়ার কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে। একাধিকবার তাঁকে সমন দেওয়া হলেও, তিনি হাজিরা দেননি বলে অভিযোগ।
  8. তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তাঁদের সভার অনুমতি দেয়নি শুভেন্দুর সরকারের পুলিশ। আর পুলিশের কাছে অনুমতি না পেয়েই কলকাতা হাইকোর্টে ছুটল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস।
  9. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানি এদিন হল না। তা পিছিয়ে গেল। আগামিকাল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলার শুনানি হবে।
  10. বাঁকুড়ার ইন্দাসে সিজেপি কর্মী আব্দুল হাফিজের বাড়িতে গিয়ে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
  11. নওসাদকে পাশে নিয়ে আব্দুল হাফিজ সারা দেশের যুবসমাজকে স্কুল ঠিক করো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছেন।
  12. ছাগল চুরি দেখে ফেলায় ১২ বছরের নাবালককে খুন করে লিচু গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। পরে অভিযুক্ত সন্দেহে এক যুবককে গণপ্রহার। পুলিশ তাঁকে উদ্ধার করে।
  13. শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এর টেট উত্তীর্ণদের মিছিল। নিয়োগের দাবিতে মিছিল চাকরিপ্রার্থীদের।
  14. জেলা শাসকের অফিসের গাড়ি চালককে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে। কোচবিহার -২ ব্লকের খাপাইডাঙা গ্রাম পঞ্চায়েতের তল্লিতলা এলাকায় তার বাড়ি। মৃত যুবকের নাম তাপস সরকার( ৩৬)।
  15. দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারকে রিকভারি ভ্যানে টেনে নিয়ে যাওয়ার সময়ে ঘটল বড়সড় বিপত্তি। দাউ দাউ আগুনে জ্বলে উঠল দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারে। বুধবার ভোরে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য তৈরি হল মালদার গাজোল থানার আহোড়া ১২নং জাতীয় সড়কে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*