পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ২৬ নভেম্বর থেকে শুরু একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, বিজ্ঞপ্তি জারি এসএসসির। প্রথম ইন্টারভিউ বাংলা ও ইংরেজি বিষয়ের।
  2. ১৩,৪২১টি শূন্য পদের জন্য তালিকা প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। বুধবার দুপুর ৩টা থেকে শুরু হল আবেদন। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
  3. পুরনিয়োগ দুর্নীতির তদন্তে গত দুদিনে দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই ও কন্যাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। বুধবার সুজিত বসুর স্ত্রীকে তলব করা হলেও তিনি অবশ্য যাননি।
  4. বাংলা শস্যবিমা নিয়ে বুধবার নবান্নে এক পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা-সহ আধিকারিকরা। ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন ক্ষতিগ্রস্ত জেলার উপ কৃষি-অধিকর্তারা।
  5. হাওড়ার অভিজাত আবাসনে গুলি। গুলিবিদ্ধ হলেন এক গৃহবধূ। নাম পুণম যাদব। গুলি তাঁর মাথা ছুঁয়ে বেরিয়ে যায়।
  6. মাও দমনে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সীমান্তে গুলির লড়াইয়ে হত পুলিশকর্মী।
  7. গণধর্ষণের বিচার চাইতে গিয়ে পুলিশের তীব্র নিন্দা তৃণমূলের।
  8. গ্যাংস্টার আন্মোল বিষ্ণোইকে ভারতে ফেরাচ্ছে আমেরিকা
  9. ভোটে না লড়া ভুল ছিল, বিহারে ফল প্রকাশের পর স্বীকারোক্তি প্রশান্ত কিশোরের।
  10. লালকেল্লার পার্কিং লটে বসেই বোমা তৈরি করেছিল উমরের।
  11. অন্তঃসত্ত্বাকে বেপরোয়া বিএমডব্লিউয়ের ধাক্কা। অস্ট্রেলিয়ায় নিহত ভারতীয় যুবতী।
  12. এপস্টিন-নথি প্রকাশে সম্মতি ট্রাম্পের। বিল পাশ মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে।
  13. লেবাননে প্যালেস্তাইনি শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলা, নিহত ১৩।
  14. হাসিনাকে হাতে পেতে ফের ইন্টারপোলের সাহায্য চাইতে চলেছে ঢাকা।
  15. আটটা যুদ্ধ থামিয়েছি, এখনও পুতিনেরটা থামানো বাকি, ফের দাবি ট্রাম্পের

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*