ইডি তলব এড়ালেন মন্ত্রী সুজিত বসুর স্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুর নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা ইডি। গত দুদিনে দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই ও কন্যাকে তলব করে জিজ্ঞাসা বাদ করেছে তারা। আজ সুজিত বসুর স্ত্রীকেও তলব করা হয়। কিন্তু তিনি এই তলবে সাড়া দেননি। কয়েক মাস আগে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ও ব্যাপক তল্লাসি চালিয়ে ছিল ইডি। মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। এরপর বেশ কিছুদিন চুপচাপ থাকার পর ফের সক্রিয় ইডি। সোমবার সুজিত বসুর জামাই রাহুল সিংহ ও গতকাল তাঁর কন্যা মোহিনী সিংহকে ইডি দফতরে দীর্ঘক্ষণ জেরা করা হয়। তাঁদের সঙ্গে আইনজীবীরাও ছিলেন।
আজ সুজিত বসুর স্ত্রী স্বর্ণালিকে তলব করেছিল ইডি। তিনি অবশ্য যাননি।
এর আগে মন্ত্রী পুত্র সমুদ্রর কাফেতেও অভিযান চালিয়ে ছিল ইডি।
এই সব নিয়ে রীতিমত সন্ত্রস্ত ও উদবিগ্ন রাজ্যের শাসক শিবির। তাঁদের অভিযোগ, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে সরকার ও দলের বদনাম করাই এর উদ্দেশ্য। বারবার জেরা, তল্লাসি করে ও কিছু মেলেনি। মেলার আশাও কম। শুধু তাঁদের হেনস্থা করাই মূল উদ্দেশ্য।
মুখে এইসব বললেও ইডি, সিবিআই আবার কাকে ডাকবে তা নিয়ে চিন্তিত শাসক দল। ইতিমধ্যে মন্ত্রী চদ্রনাথ সিনহা ও একাধিকবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন।বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থা আরও তৎপর হবে বলে তাঁরা আশংকা করছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*